১৭০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ সংশয়ের অবসান ঘটিয়ে সত্যের উন্মোচন ঘটাতে তাওফিক প্রদান করেন। সাথে সাথে আরো প্রার্থনা করছি, আল্লাহ আপনাকে এ জন্য উত্তম পুরস্কারে ভূষিত করুন! আমীন নাম প্রকাশে অনিচ্ছুক আলজেরিয়া থেকে আপনার এ শুভাকাজ্জী মুসলিম ভাই। জবাব: অত্যন্ত আফসোসের বিষয়ে হচ্ছে কতিপয় ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের কাছে এবং বিশেষ করে যারা বিভিন্ন ধর্মীয় ইস্যুতে কথা বলেন কখনো তাদের কাছেও বিভিন্ন বিষয় এলোমেলো হয়ে যায়, তারাও হক-বাতিলের মাঝে সংমিশ্রণ ঘটিয়ে ফেলেন। কখনো কখনো তা এমন পর্যায়েও গিয়ে ঠেকে যা প্রশ্নকারীর (আল্লাহ তাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন) উক্ত প্রশ্নে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে ... এমনকি অপরকে কাফির বা ফাসিক ইত্যাদিতে আখ্যায়িত করা এখন সহজ বিষয়ে পরিণত হয়ে পড়েছে । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে শরিয়তের দৃষ্টিতে মারাত্মক একটি অপরাধ এবং সহিহ হাদিসের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি সত্যিকারভাবে অভিযুক্ত না হলে তার দায়ভার যে নিজের কাধেই বর্তাবে তা যেন সবাই ভুলতে বসেছে। প্রশ্নে উল্লেখিত বিষয়টি আমার কাছে নতুন কোন বিষয় নয় । আলজেরিয়ার ভাইদের থেকে এ প্রশ্নটি অনুরূপ ভাষায় আমি বেশ কয়েকবারই জিজ্ঞেসিত হয়েছি এবং খুবই কঠিন ভাষায় তা করা হয়েছে: গণতন্ত্র কি কুফরি কোনো বিষয়ের অন্তর্ভুক্ত? বেশ কয়েক সপ্তাহ আগে আমি লেবাননের সিদা শহরে লেকচার দিতে গিয়ে কতিপয় জিজ্ঞাসার মুখোমুখি হয়েছিলাম । এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নটি ছিল তা পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে । আমি তখন প্রশ্নকর্তাকে বললাম, ইসলাম ও মুসলমানদের মাঝেই এ বিষয়টির সমাধান খুঁজতে হবে । ইসলাম ও মুসলমানদের সার্বিক কল্যাণ যদি অংশগ্রহণের দাবি রাখে তাহলে তা অবৈধ হওয়ার কোনো কারণ নেই। অতঃপর প্রশ্নকর্তী আমাকে বললেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অংশগ্রহণ করা কিভাবে বৈধ হতে পারে, অথচ গণতন্ত্র তো একটি কুফরি বিষয়?!! এ বিষয়ে সে আমাকে একটি পুস্তিকাও দিয়েছিল! কোনো বিষয়ে সমাধান প্রদানের পূর্বে তা সম্পর্কে সম্যক অবগতি আবশ্যক বিস্ময়কর ও অবিশ্বাস্য হলেও সত্য যে গণতন্ত্র সম্পর্কে ভালোভাবে জানাশোনা ও অধ্যয়ন ব্যতীত অনেকেই একে সুস্পষ্ট কুফরি ও অতি গর্হিত একটি বিষয় হিসেবে www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।