পঞ্চম অধ্যায় ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, নারী ও অমুসলিম প্রসঙ্গ ইসলাম এবং গণতন্ত্র প্রশ্ন: আমি বিস্ময়ে হতবাক হয়ে পড়ি যখন কতিপয় ধর্মপ্রাণ ও আবেগপ্রবণ ব্যক্তিকে, যাদের কেউ কেউ আবার ইসলামিক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বলতে শুনি যে গণতন্ত্র ও ইসলাম সাংঘর্ষিক এবং পরস্পর বিরোধী; বরং কতিপয় আলেমের বরাত দিয়ে এরা বলে যাচ্ছে যে গণতন্ত্র কুফরি দর্শন!! আর এ ক্ষেত্রে তাদের দলিল হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের জন্য জনগণের শাসন, অথচ ইসলামের দৃষ্টিতে জনগণ শাসক হতে পারে না; বরং প্রকৃত শাসক হচ্ছেন আল্লাহ তায়ালা । “ক্ষমতা একমাত্র আল্লাহরই জন্য” (সুরা আনআম, ৬: ৫৭)। এ ধরনের কথা অতীত ইতিহাসের খারেজিদের বক্তব্যের সাথে মিলে যায়, যার প্রতিউত্তর হজরত আলী রা. তার সে এঁতিহাসিক কথার মাধ্যমে দিয়েছিলেন: “এটি সত্য ও বাস্তব কথা; কিন্ত স্বার্থ হাসিলের জন্য এর অপপ্রয়োগ করা হচ্ছে” । তথাকথিত প্রগতিবাদী ও উদারনৈতিক সমাজব্যবস্থায় এ কথা বহুলাংশে প্রচলিত যে, ইসলামপনস্থীরা হচ্ছে গণতন্ত্রের দুশমন এবং স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসনের সহযোগী । আসলে কি ইসলাম গণতন্ত্রের দুশমন? গণতন্ত্র কি কোনো কুফরি ও গর্হিত বিষয়, যেমনিভাবে বলা হয়েছে? না-কি এটি ইসলামের উপর এক প্রকারের অপবাদ যা থেকে ইসলাম সম্পূর্ণ দায়মুক্ত? এ বিষয়টি মধ্যমপন্থী ও সহনশীল ইসলামি ব্যক্তিতৃ এবং চিন্তাবিদদের থেকে সুস্পষ্ট সমাধান পাওয়ার দাবি রাখে, যারা কোনো প্রকারের বাড়াবাড়ি কিংবা শিখীলতার আশ্রয় না নিয়ে বিষয়টিকে যথাস্থানে রেখেই চিন্তা-গবেষণা করবে এবং এ ব্যাপারে ইসলামের উপর অনুচিত ও ভ্রান্ত কোনো দায়ভার চাপানো থেকে নিজেদের মুক্ত রাখতে সচেষ্ট হবে; যদিও এ ব্যাপারে কতিপয় আলেম-উলামা থেকে অনুচিত কিছু বক্তব্য চলে এসেছে। সর্বোপরি তারাও তো মানুষ, তাদের কথায় ভুল-ভ্রান্তি বা সঠিক বিষয় থাকতেই পারে। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আপনাকে শরিয়তের দলিল- প্রমাণসহ এ বিষয়ে সঠিক সমাধান প্রদানে এবং এ ক্ষেত্রে আরোপিত যাবতীয় www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।