ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ ইমাম গাজালী ‘এহইয়া’ গ্রন্থে এ প্রসঙ্গে যে ঘটনাটি উল্লেখ করেছেন তা হচ্ছে এক ব্যক্তি খলিফা মামুনের মজলিসে প্রবেশ করে খুবই কঠোর ভাষায় তাকে আদেশ-নিষেধ করতে লাগল এবং তাকে বলল, হে জালেম, হে পাপাচারী ... ইত্যাদি । মামুন ছিল বিচক্ষণ ও বুদ্ধিমান এবং ধৈর্যশীল, সে অপরাপর রাজা-বাদশাহদের ন্যায় তাকে শাস্তি দিতে অগ্রসর হয়নি; বরং তাকে বলল, একটু নম্র ও কোমলস্বরে কথা বলো, খারাপ ও পাপাচারীর কাছে পাঠিয়েছিলেন এবং সাথে সাথে তাকে নম্রতা ও কোমলতার নসিহত করেছিলেন। আল্লাহ তায়ালা মুসা ও হারুনকে আ. পাঠিয়েছিলেন, তারা নিশ্চয়ই তোমার থেকে উত্তম; তাদেরকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, সে নিশ্চয়ই আমার থেকেও খারাপ ও নিকৃষ্ট ছিল; অতঃপর আল্লাহ তায়ালা তাদের উভয়কে বলেছিলেন “যাও তোমরা দু'জন ফেরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে গেছে। তার সাথে কোমলভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে” (সুরা তৃহা, ২০: ৪৩-৪৪)। ফেরাউনের মতো পাপাচারী ও সীমালজ্ঘনকারী যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন “সে সীমালঙ্ঘন করেছে” এমন ব্যক্তির ক্ষেত্রেও আল্লাহ তায়ালা আশাব্যাঞ্জক শব্দ ব্যবহার করে বলেন “হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে”। এটা এ কথারই প্রমাণ বহন করে যে, কোনো অবস্থাতেই দাওয়াতী তৎপরতা থেকে আল্লাহর পথের আহ্বায়কদের নিরাশ হতে নেই। যার প্রতি দাওয়াত পেশ করা হচ্ছে সে যত বড় পাপাচারী ও অপরাধী হোক না কেন, দাওয়াতের ক্ষেত্রে যদি কঠোরতা ও সহিংসহা পরিত্যাগ করে নম্রতা, কোমলতা, সুকৌশল ও উত্তম সময় ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে এমতাবস্থায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে নিরাশ না হয়ে আশাবাদী হওয়া উচিত। আল্লাহ তায়ালা আমাদের মহানবি সা. এবং তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরামগণের ওপর দরুদ ও সালাম বর্ষণ করুন। www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।