চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৬৭ থেকে শুরু করে উপনিবেশিকতার যুগ, ধর্মনিরপেক্ষতার শাসন এবং জালেম শাসকদের শোষণ ইত্যাদি সময়ে মুসলিম উম্মাহর দেহে যে ক্ষত ও আঘাত সৃষ্টি হয়েছে তার ক্ষতি অনেক গভীরে এবং তার শেকড় অনেক সুদূরে প্রোথিত। এ সমাজে প্রচলিত অন্যায়-অনাচারের আংশিক পরিবর্তন এর প্রতিবিধান ও চিকিৎসার জন্য যথেষ্ট নয়। অশ্লীল নাচ-গান থেকে শুরু করে রাস্তাঘাটে বেলাল্লপপনা, উলঙ্গ বেহায়াপনা, অশ্লীল অডিও ভিডিও ক্যাসেটের ছড়াছড়ি ইত্যাদি যাবতীয় অবৈধ ও অনুচিত কার্যাবলী এ সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বরং বাস্তব অবস্থা এর থেকেও বিপজ্জনক । এর প্রতিবিধান অবশ্যই বিরাট, ব্যাপক ও সুগভীর পরিবর্তনের দাবি রাখে । এমন পরিবর্তন যা যাবতীয় চিন্তাধারা ও নিয়ম-নীতিকে অন্তর্ভুক্ত করবে। এমন পরিবর্তন যাতে যাবতীয় মূল্যবোধ ও সকল মাপকাঠি অন্তর্ভুক্ত থাকবে । এমন পরিবর্তন যার আওতায় আখলাক তথা আচার-আচরণ এবং সকল কাজকর্মও থাকবে। এমন পরিবর্তন, যাবতীয়-নীতি, কৃষ্টি-কালচার, যার আওতা বহির্ভূত হবে না। এমন পরিবর্তন যেখানে অবশ্যই যাবতীয় ব্যবস্থাপনা ও আইন-কানুনও শামিল থাকবে। এর পূর্বে অবশ্যই ধারাবাহিক প্রশিক্ষণ, শিক্ষা, দিকনির্দেশনা এবং নমুনা উত্তর ইত্যাদি পেশ করার মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন সাধন করতে হবে। মানুষ যখনি নিজেরা নিজেদেরকে পরিবর্তনের যোগ্য দেবেন, এটাই হচ্ছে সৃষ্টিজগতের আল্লাহর চিরাচরিত রীতি । “আসলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের গুণাবলী বদলে ফেলে” (সুরা আর রা"দ, ১৩: ১১)। অসৎ কাজের প্রতিবিধানে নম্রতা অবলম্বন আবশ্যক আরেকটি বিষয় এখানে ভুলে গেলে চলবে না, তা হচ্ছে অসৎ কাজের প্রতিবিধানে এবং পাপাচারীকে তার পথ থেকে ফিরিয়ে আনতে অবশ্যই নম্রতা ও কোমলতা অবলম্বন করা এবং সহানুভূতিশীল হওয়া আবশ্যক । রসুল সা. আমাদেরকে নম্রতা অবলম্বন করতে এবং সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা প্রতিটি কাজেই নম্রতা ও কোমলতাকে পছন্দ করেন। নম্রতা ও কোমলতার উপস্থিতি প্রতিটি কাজের শোভা বর্ধন করে থাকে এবং এর অনুপস্থিতি প্রতিটি কাজকে অসুন্দর করে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।