১৬৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ভূমিকা পালন করা বৈধ হবে। এমতাবস্থায় সম্ভাব্য দু'টি ক্ষতির অপেক্ষাকৃত বড় ক্ষতি থেকে বাচার লক্ষ্যে স্বল্প ক্ষতিকে আলিঙ্গন করে নিতে হবে। এ মর্মে বিশুদ্ধ হাদিসে এসেছে। রসুল সা. হজরত আয়েশাকে রা. বলেছেন: “তোমার জাতির সদস্যদের ইসলামের বয়স যদি স্বল্প না হতো তাহলে আমি কাবা শরিফকে ভেঙে ইব্রাহীমের ভিত্তির ওপর নির্মাণ করতাম” । কুরআনেও এর সমর্থনে বিভিন্ন ঘটনাবলী উল্লেখ রয়েছে। মুসার আ. সাথে নবি ইসরাঈলের ঘটনায় মুসা আ. যখন তার প্রভুর সাথে নির্ধারিত সাক্ষাত করতে গেলেন, যা চল্লিশ রাত্রিতে গিয়ে পৌছল। তার এ সময়কার অনুপস্থিতির সুযোগ সামেরী তার সোনালী গো-বাছুর দিয়ে জাতির লোকদের ফিতনাগ্রস্থ করে ফেলল এবং তারা তার ইবাদাতে লিপ্ত হয়ে গেল। তার ভাই হারুন আ. জাতির লোকদের ওয়াজ-নসিহত করতে লাগলেন, কিন্তু তারা তার নসিহতে কান দিল না; বরং তারা বলল “মুসা না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকবো” (সুরা তৃহা, ২০: ৯১)। মুসা আ. ফিরে এসে তার জাতিকে এ খারাপ অবস্থা তথা গো-বৎস পূজারত দেখে তার ভাইয়ের ওপর খুব রাগ করলেন এবং রাগতস্বরে ভাইয়ের দাড়ি ধরে তাকে নিজের দিকে টেনে আনলেন এবং বললেন “হে হারুন! তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তুমি কি আমার হুকুম অমান্য করেছো? হারুন জবাব দিল: হে আমার সহোদর ভাই! আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমার আশঙ্কা ছিল, তুমি এসে বলবে যে, তুমি বনী ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি” (সুরা তৃহা, ২০: ৯২-৯৪)। অর্থাৎ হারুন আ. তার বড় ভাইয়ের অনুপস্থিতিতে জাতির মধ্যস্থ এক্যবদ্ধতার সংরক্ষণকে প্রাধান্য দিয়েছিলেন যাতে তার ভাইয়ের আগমনের পর দু'জনে পরামর্শ করে এ ভয়ানক ও বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হন, যা সুচিন্তিত চিন্তাধারা ও সঠিক কৌশল অবলম্বনের দাবি করছিল। এ হচ্ছে চারটি শর্ত। যে বা যারা শক্তিপ্রয়োগে অন্যায়ের .প্রতিবিধানে এগিয়ে আসতে চায় তাদেরকে অবশ্যই উক্ত চারটি শর্তের দিকে লক্ষ্য রাখতে হবে। আংশিক পরিবর্তন সঠিক চিকিৎসা নয় মুসলিম উম্মাহর অবস্থার পরিবর্তনের লক্ষ্যে যারা কাজ করতে চান এবং ঘুণে ধরা এ সমাজের সংস্কার সাধনে এগিয়ে আসতে আগ্রহ পোষণ করেন এখানে একটি গুরুতৃপূর্ণ বিষয়ের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷ তা হচ্ছে পাশ্চাদপদ যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।