চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৮৫ হওয়া যারা সানন্দে সমাজ পরিবর্তনের দায়-দায়িত্ব কাধে তুলে নিবে এবং এ লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। আবু সা'লাবা আল খাশানী বর্ণিত হাদিসে এমনটিই ইঙ্গিত দেওয়া হয়েছে যখন তিনি রসুলকে সা. এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন “হে ইমানদারগণ! নিজেদের কথা চিন্তা করো, অন্য কারোর গোমরাহীতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকে” (সুরা মায়েদা, ৫: ১০৫)। রসুল সা. তাকে বললেন, বরং তোমরা সৎকাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধান করো যতক্ষণ না তোমরা দেখতে পাও যে, স্বার্থ, কৃপণতা ও কুপ্রবৃত্তি ইত্যাদির অনুসরণ ও অনুকরণ করা হচ্ছে, মানুষ দুনিয়ার গোলাম হয়ে যাচ্ছে এবং প্রত্যেকেই নিজ নিজ মতামত বাস্তবায়নে আগ্রহী হয়ে উঠছে। যদি এমনটি দেখতে পাও তাহলে অন্য মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোনিবেশ করতে থাকো। তোমাদের পশ্চাত্যে এমন দিবস অপেক্ষা করছে, এ দিবসগ্ডলোতে যারা ধৈর্যের পরিচয় দিতে পারবে তারা মূলত জ্বলন্ত অঙ্গারের উপর দীড়িয়েও ধৈর্যের পরিচয় দিতে সক্ষম হবে। যারা এ দিবসগুলোতে তোমাদের ন্যায় কাজ করতে সক্ষম হবে তারা তোমাদের থেকে পঞ্চাশগুণ বেশি প্রতিদানের অধিকারী হবে ।০ কোনো কোনো বর্ণনায় এসেছে: “তুমি যখন দেখতে পাবে যে, অবস্থা এমন পর্যায়ে পৌছে গেছে যেখানে কিছু করা তোমার কোনো সাধ্য নেই”। চার: বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকা: শক্তি ব্যবহারের মাধ্যমে অন্যায়ের প্রতিবিধান করতে গিয়ে এর থেকে বড় কোনো ক্ষতির আশঙ্কামুক্ত থাকা। যেমন: এমন কোনো ফিতনা-ফাসাদের সূচনা হওয়ার আশঙ্কা না থাকা যেখানে নিরাপরাধ রক্তপাত ঘটে থাকে, ইজ্জত-আক্রুর শ্লীলতাহানি হয়ে থাকে এবং জনগণের ধন-সম্পদ লুষ্ঠিত হয়ে থাকে । এর পরিণামে অন্যায়-অনাচার আরো শক্ত করে গেড়ে বসতে সক্ষম হয় এবং জালিমদের জুলুম আরো বেগবান হতে সক্ষম হয়। তাই আলেম-উলামাগণ সিদ্ধান্ত দিয়েছেন অন্যায়ের প্রতিবিধান করতে গিয়ে যদি এর থেকেও বড় অন্যায়ের সূচনা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক্ষেত্রে নীরব ৩ ইমাম তিরমিজী এ হাদিস বর্ণনা করেন এবং তিনি ইহাকে হাসান গরিব ও সহিহ বলেছেন। এমনিভাবে আবু দাউদ আব্দুল্লাহ ইবনে যুবারকের সনদে বর্ণনা করেন। ইবনে মাযাহ, ইবনে জারীর, ইবনে আবী হাতেম প্রমুখ ওতবা ইবনে আবী হাকিম থেকে তা বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।