১৬৪ ইসলামি াট্ব্যবসথা: তন্তু ও প্রয়োগ বাস্তবায়নে, বিরোধীদলকে দমন-নিপীড়ন ইত্যাদি কাজে সশস্ত্রবাহিনীর ওপর নির্ভরশীল । বিবেক-বুদ্ধির শক্তি নয়, বরং শক্তির বিবেক-বুদ্ধি হচ্ছে এ সকল সরকারের মূলভিত্তি। যে সকল সরকারের সাথে সশস্ত্র বাহিনীর একাত্মতা থাকবে তারা পরিবর্তনেচ্ছক সকল জাতীয় স্পন্দনকে নিমিষেই গুঁড়িয়ে দিতে পারবে । যেমনিভাবে বিভিন্ন রাষ্ট্র আমরা দেখে থাকি, বিশেষ করে সর্বশেষে যা ঘটেছে চীনে, সেখানে সশস্ত্র বাহিনীর সহায়তায় স্বাধীনতার দাবিদার ছাত্রবিপ্রবকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট, সিন্ডিকেট, সিনেট বা আইনসভা ইত্যাদির মাধ্যমে: গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে আইন প্রণয়ন করতে বা সংশোধন ও পরিবর্তন কিংবা রহিত করতে সক্ষমতা অর্জন করে থাকে। সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থায় যে এ ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয় সে প্রয়োজনীয় আইন প্রণয়ন করার মাধ্যমে যাবতীয় অন্যায়-অনাচারের প্রতিবিধান করতে এবং মানুষের ওপর তা চাপিয়ে দিতে সক্ষম হয়ে থাকে, যেখানে মন্ত্রিসভা থেকে শুরু করে সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানেরও বিরোধিতা করার কোনো সুযোগ থাকে না। : বিশাল আকারের জনশক্তি ও জনসমর্থন যা ‘ইজমা'র সাথে সামন্ত্রস্যশীল এরূপ জনমত গঠনের মাধ্যমে । এ জনশক্তি কখনো আন্দোলিত হলে কোনো শক্তিই তার সামনে দীড়াতে কিংবা এর গতিরোধ করতে সক্ষম হবে না । উত্তাল বিক্ষুব্ধ সাগরের পাগলা ডেউ কিংবা বাধভাঙা বন্যার মতো এর গতি, যার সামনে কোনো কিছুই স্থির থাকতে পারে না। এমনকি স্বয়ং সশস্ত্র বাহিনীও এর সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাঃ কারণ সর্বোপরি তারাও এ জনশক্তির একটি অংশ। তাদেরই বাপ-চাচা, সন্তান-সন্ততি, ভাই-ভ্রাতা কিংবা আত্মীয় স্বজনের সমষ্টি হচ্ছে এ বিশাল জনশক্তি । ইরানের বিপ্রবে তো এমনটিই ঘটেছে। যে বা যারা এ তিন শক্তির কোনো একটিও অর্জন করতে পারেনি তাদের উচিত ধৈর্যধারণ করে তা অর্জনে কাজ চালিয়ে যাওয়া এবং পাশাপাশি মুখ ও কলম তথা বর্ণনা-বিবৃতি, লেখালেখি, দিকনির্দেশনা, দাওয়াতী তৎপরতা ইত্যাদির সাহায্যে অন্যায়ের প্রতিবিধান করতে সচেষ্ট থাকা, যাতে এ ক্ষেত্রে এমন এক বিশাল জনমত অর্জন করা সম্ভবপর হয় যারা অন্যায়ের প্রতিবিধানে সংকল্পবদ্ধ হবে। এর পাশাপাশি যাবতীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এমন এক প্রজন্ম গঠন করতে আগ্রহী www.pathagar.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।