ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৬৩ আবু সাঈদ খুদরীর রা. বর্ণিত উক্ত হাদিস থেকেই এ শর্তের সন্ধান পাওয়া যায়। রসুল সা. বলেন: যারা শক্তির সাহায্যে পরিবর্তন করতে সক্ষম হবে না তারা যেন মুখ তথা বর্ণনা-বিবৃতি দিয়ে তা পরিবর্তন করতে সচেষ্ট থাকে । অর্থাৎ যারা বাহুবল তথা বৈষয়িক শক্তি নেই সে যেন এ পথ ছেড়ে দিয়ে বর্ণনা-বিবৃতি, প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সভা ইত্যাদি নিয়ে সন্তুষ্ট থাকে, যদি সে তা করতে সক্ষম হয়। শক্তির ব্যবহার সাধারণত ক্ষমতাবানদের জন্য সম্ভব। ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতার পরিধিতে তা ব্যবহার করে অসৎ কাজের প্রতিবিধানে সচেষ্ট হতে পারে। যেমন: স্বামী তার স্ত্রীর সাথে, বাবা তার সন্তান-সন্ততি ও পরিবারের সাথে যারা তার ভরণ-পোষণে লালিত-পালিত, কোনো সংস্থার অধিকারী তার সংস্থার অভ্যন্তরে এবং সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রসীমা বা কর্মসীমার পরিধিতে সাধ্য ও সক্ষমতার আওতার,» থাকলে... ইত্যাদি ৷ আমরা এখানে বৈষয়িক অথবা আত্মিক শক্তির কথা এজন্য উল্লেখ করলাম; কারণ স্ত্রীর ওপর স্বামীর এবং পারিবারের ওপর গৃহকর্তার কর্তৃত বৈষয়িক শক্তির বলে হয় না, বরং তা আদর-সোহাগ, মান-সম্মান, ভক্তি-শ্রদ্ধা ইত্যাদি আত্মিক শক্তির বলেই হয়ে থাকে। অসৎ কাজ বা পাপাচার যদি সরকারের পক্ষ থেকে হয়ে থাকে তখনই সমস্যা হয়ে দাড়ায় যখন অন্যায়-অনাচার সরকার বা রাষ্ট্রের ছত্রছায়ায় হয়ে থাকে, যার হাতেই বৈষয়িক ও সামরিক থেকে শুরু করে যাবতীয় শক্তির চাবিকাঠি । রাষ্ট্র বা সরকার যেখানে অপরাধী বা অপরাধের ধারক-বাহক হয়ে থাকে সেখানে অন্যায়-অনাচারের প্রতিবিধানে ব্যক্তি ও দলের কি করার আছে? জবাব: তাদেরকে তার প্রতিবিধান ও পরিবর্তনের শক্তি ও সক্ষমতা অর্জনের চেষ্টা করতে হয়ে বর্তমান সময়ে তা তিন উপায়ে করা যেতে পারে: এক: সশস্ত্র বাহিনীর মাধ্যমে: বর্তমান সময়ের অধিকাংশ রাষ্ট্র, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের শাসনকার্য পরিচালনায়, পলিসি ২ অর্থাৎ : কখনো রাষ্ট্রপ্রধানদের পক্ষে তাদের কর্মপরিধি ও নেতৃত্বাধীন হওয়া সত্তেও সকল প্রকারের বাস্তবায়ন করা সম্ভব হয় না। যেমন : উমর ইবনে আব্দুল আযীয বংশীয় প্রথা রহিত করে শুরার ব্যবস্থার প্রচলন করতে সক্ষম হননি। এমনিভাবে হাব্শের বাদশাহ নাজ্জাশী মুসরমান হওয়া সত্তেও তা অনুযায়ী দেশ শাসন করতে পারেননি; কারণ তার প্রজাগণ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেনি, তিনি যদি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে চাইতেন তাহলে তাকে ক্ষমতাচ্যুত করা হতো । www.pathagar.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।