ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায় ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ইসলামে রাষ্ট্রের মর্যাদা যে পশ্চিমা সাম্রাজ্যবাদ দীর্ঘ সময় ধরে মুসলিম বিশ্বকে শাসন ও শোষণ করেছিল, তারা মুসলমানদের মন-মস্তিষ্কে এক ঘৃণ্য ও ধ্বংসাত্মক চিন্তা-চেতনা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল যার সারসংক্ষেপ হচ্ছে: ইসলাম কতিপয় বিধি-বিধান সম্বলিত একটি ধর্মমাত্র, রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রীয় বিধি-বিধানের সাথে এর কোনো সম্পর্ক নেই। .স্থান-কাল-পান্র ভেদে বিদ্যা-বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে মানুষ রাষ্ট্র পরিচালনার নিয়ম-নীতি প্রণয়ন করবে, এখানে ধর্মের কোনো স্থান নেই। সাম্রাজ্যবাদ খ্রিস্ট ধর্মকে পাশ্চাত্যে যেভাবে গ্রহণ করেছে ইসলামকে প্রাচ্যে সেরূপে দেখতে চায়। পাশ্চাত্যে যেমনিভাবে ধর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার মাধ্যমে তুলে ইসলাম ও মুসলিম বিশ্বকেও তারা ধর্মের অনুশাসন থেকে মুক্ত করা আবশ্যক বলে যনে করে। পাশ্চাত্যে ধর্মের রূপ হচ্ছে : গীর্জা, মহান পোপের দাপট, মানুষের জান-মালের উপর পুরোহিতদের স্বেচ্ছাচার ও জুলুম-অত্যাচার ইত্যাদি। প্রাচ্যের ধর্ম তথা ইসলামে এসবের অবস্থান কোথায়? এ ধর্মে পবিত্র পাদ্রী নেই, নেই কোনো পৌরহিত্য এবং তাদের জুলুম-অত্যাচার?৯ যা হোক, সাম্রাজ্যবাদ ও উপনিবেশ্বাদ মানুষের মধ্যে এমন একটি বিভাজন সৃষ্টি করতে সফল হয়েছে যারা বিশ্বাস করে ধর্মে রাষ্ট্র ব্যবস্থার কোনো অস্তিত্ব নেই, রাষ্ট্র পরিচালনার কোনো বিধি-বিধান এখানে বর্তমান নেই । তারা মনে করে ধর্ম পালন ও রাষ্ট্র পরিচালনা দু'টি ভিন্ন বিষয় । ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম থেকে ভিন্ন কিছু নয়। তাদের প্রচলিত ভ্রান্ত শ্লোগান হচ্ছে: “ধর্ম আল্লাহর এবং রাষ্ট্র সকলের”। এর ভুল ব্যাখ্যা গ্রহণ করা হয়। এ শ্লোগানকে সম্পূর্ণভাবে উল্টিয়ে আমরা বলতে পারি, ‘ধর্ম ও রাষ্ট্র উভয়ই আল্লাহর জন্য’, অথবা ‘ধর্ম ও রাষ্ট্র উভয়ই সকলের জন্য’, অথবা এও বলতে পারি “ধর্ম সবার জন্য এবং রাষ্ট্র আল্লাহর জন্য” । ৯ দেখুন. : ড. মুহাম্মদ আল বাহী রচিত “আলফিকরুল ইসলামী আল হাদিস ওয়া সিলাতুহু বিল ইসতি'মার আল গ্ারবী” নামক রাষ্ট্র নয় ধর্ম” শীর্ষক পরিচ্ছেদ । www.pathagar.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।