১৬২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ এ জন্যই গোপনে সংঘটিত অপরাধকর্মের ওপর কারো কোনো ক্ষমতা বা কর্তৃত্ব নেই। এর অগ্রভাগে রয়েছে অভ্যন্তরীণ ও অন্তরের রোগসমূহ যেমন- লৌকিকতা, কপটতা, মুনাফিকী, গর্ব অহংকার, হিংসা-বিদ্বেষ, কৃপণতা ও দ্বিমুখীতা ইত্যাদি । এ সকল অপরাধকর্মগ্ুলো বাহ্যিক আকৃতিতে রূপ ধারণ না করা পর্যন্ত এগুলোর জন্য কাউকে পাকড়াও করা যাবে না যদিও এগুলো ইসলামি শরিয়তের সর্বোচ্চ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত; কারণ আমাদেরকে বাহ্যিকতার ওপর ভিত্তি করে ফায়সালা দিতে বলা হয়েছে এবং অন্তরের ফায়সালা আল্লাহ তায়ালার জন্যই নির্দিষ্ট । উপর্যুক্ত কথার ওপর দলিল হিসেবে সর্বাগ্রে চমতকার ও অদ্ভূত যে ঘটনাটি উল্লেখ করার দাবি রাখে, তা হজরত উমর ইবনুল খাত্তাব রা. সংশ্লিষ্ট এবং ইমাম গাজ্জালী তার ইহয়ায়ে উলুমুদ্দীন গ্রন্থের “সৎকাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান” অধ্যায়ে উল্লেখ করেছেন: হজরত উমর রা. একদা দেওয়াল টপকে এক ব্যক্তির গৃহে প্রবেশ করে তাকে অপছন্দনীয় ও খারাপ অবস্থায় দেখতে পেয়ে তিরস্কার করতে লাগলেন । লোকটি বলল, হে আমিরুল মু'যেনিন! আমি হয়ত একটি অপরাধ করতে পারি; কিন্ত আপনিতো এখানে তিনটি অপরাধ করলেন। উমর বললেন, সেগুলো কি? লোকটি বলল, আল্লাহ তায়ালা বলেছেন “তোমরা গুপ্তচরবৃত্তি করো না” (সুরা হজরাত, ৪৯: ১২), অথচ আপনি এখানে তা করলেন । আল্লাহ তায়ালা বলেছেন “সদর দরজা দিয়ে তোমরা গৃহে প্রবেশ করো” (সুরা বাকারা, ২: ১৮৯), অথচ আপনি তা না করে ছাদের কার্নিশ বেয়ে প্রবেশ করলেন। এরপর আল্লাহ তায়ালা আরো বলেছেন: “তোমরা অপরের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না গৃহবাসীদের অন্তরঙ্গ হবে অর্থাৎ তাদের সম্মতি জেনে নেবে এবং তাদেরকে সালাম করবে” ।২ অথচ আপনি তা করেননি । হজরত উমর রা. তাকে ছেড়ে দিলেন এবং নিজের ওপর তাওবা করার বাধ্যবাধতকা আরোপ করলেন ।২৮ বাহুবলের সাহায্যে অসৎকাজ প্রতিধানের তৃতীয় শর্ত: কার্যত ক্ষমতা ও শক্তির অধিকারী হওয়া অন্যায়-অনাচারের প্রতিরোধ ও পরিবর্তন যারা করতে চায় তাদেরকে অবশ্যই তা করতে সক্ষমতার অধিকারী হতে হবে। এ ক্ষেত্রে বৈষয়িক অথবা আত্মিক শক্তির অধিকারী হতে হবে, যাতে বড় কোনো ক্ষতির শিকার হওয়া ব্যতীত সহজেই কার্যোন্ধারে সক্ষম হতে পারে। ২, সুরা নূর ২৪: ২৭। * আল এহইয়া, ৭/১২১৮, আশ শা'ব কর্তৃক মুদ্রিত, কায়রো । www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।