চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৬১ ফতোয়া প্রদানসহ বিভিন্ন প্রসঙ্গে আমি এটাই বলতে চেয়েছি যে, রোজা রাখা এবং রোজা ভাঙার বিষয়ে আমরা মুসলমানরা সবাই যদিওবা একই কাতারে দীড়াতে সক্ষম না হই, তাহলে কমপক্ষে একই দেশের বসবাসরত নাগরিক হিসেবে সে দেশের মুসলমানদের এক্যবদ্ধ হওয়া উচিত। একই দেশের অধিবাসী মুসলমানরা দু'ভাগে বিভক্ত হবে, কেউ রোজা রাখবে আবার কেউ রোজা ভাঙবে, এমনটি কখনো কাম্য ও গ্রহণযোগ্য হতে পারে না। এখানে লক্ষ্যণীয় যে, আবেগপ্রবণ ও উৎসাহী যুবকদের উক্ত ভুল চিন্তাধারাগুলো বুলেটের সাহায্যে নয়; বরং সঠিক ও গ্রহণযোগ্য যুক্তি-তর্ক ও বুঝ প্রদানের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে। দ্বিতীয় শর্ত: অন্যায়-অনাচার প্রকাশ্যরূপ ধারণ করা অর্থাৎ যে “মুনকার” তথা অন্যায় অনাচারের প্রতিবিধানে পেশিশক্তি নিয়ে এগিয়ে আসতে হবে তা অবশ্যই প্রকাশ্য ও দৃশ্যমান হতে হবে । সুতরাং যা মানুষের দৃষ্টির আড়ালে বা বদ্ধ দরজার অন্তরালে সংঘটিত হয়ে থাকে সে ব্যাপারে গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং গোপনে খোজ-খবর সংগ্রহ করতে তৎপর হওয়া বৈধ হবে না। বিভিন্ন মনিটরিং সেল, গোপন ভিডিও ক্যামেরা ইত্যাদির ব্যবহার, অথবা জোরপূর্বক গৃহে প্রবেশ করে কাউকে অপরাধকর্মে রত অবস্থায় ধরতে সচেষ্ট থাকা ইসলামি শরিয়তে বৈধ নয়। অসৎ কাজের প্রতিবিধান সংক্রান্ত উক্ত হাদিসে অন্যায় অনাচারের প্রতিরোধ ও পরিবর্তনকে তা দেখতে পাওয়ার সাথে সম্পৃক্ত করা হয়েছে। বলা হয়েছে: “তোমাদের কেউ যখন কোনো অপরাধকর্ম দেখতে পায়...” । সুতরাং নিছক জানতে পারা বা শুনতে পাওয়ার ওপর এ ধরনের কাজ সম্পৃক্ত হতে পারে না। তাই কোনো ব্যক্তি যদি গোপনে কোনো পাপাচারে লিপ্ত হয় এবং তা প্রকাশ্যে বলে না বেড়ায় ইসলামি শরিয়াহ তাকে শাস্তি প্রদানের জন্য কোনো উপায়-উপকরণ অবলম্বন করে না; বরং তার শাস্তির বিষয়টি আখেরাতে আল্লাহর জন্য ছেড়ে দেয়। নেওয়া যাবে না; যতক্ষণ না তার অপরাধের খবর প্রকাশ হয়ে পড়ে । এমনকি যে ব্যক্তি কোনো অপরাধ করার পর তা প্রকাশ না করে গোপনে আল্লাহর সাথে বোঝাপড়া করে নেয় এবং ক্ষমা প্রার্থনা করে, আখিরাতের শাস্তিও এমতাবস্থায় আল্লাহ তায়ালা হালকা করে দেন। যেমন: বিশুদ্ধ হাদিসে এসেছে: “অপরাধকর্ম করার পর যারা তা প্রকাশ করে বেড়ায় তারা ব্যতীত আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিই ক্ষমা পাওয়ার উপযুক্ত” । www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।