১৬০ ইসলামি রাষট্ব্যবস্থা: তন্তু ও প্রয়োগ পাওয়ার কারণে পরবর্তী দিন রোজা রাখার ঘোষণা দিয়েছিল । কিন্তু ইত্যবসরে পার্শ্ববর্তী কোনো কোনো দেশের দেখা যাওয়া এবং পরবর্তী দিনে ঈদ হওয়ার ঘোষণা হয়েছিল। তাই আগেশ্রবণ অতি উৎসাহী যুবকদের একটি দল সিদ্ধান্ত গ্রহণ করল যে, সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংখ্যাগরিষ্ঠ কর্তৃপক্ষ ও সংখ্যাগরিষ্ঠ জনগণকে চ্যালেঞ্জ করে আগামীকাল তারা একাই রোজা রাখা থেকে বিরত থাকবে এবং ঈদের নামাজ আদায় করবে; পরিণামে অনাকাজ্কিতভাবে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সাথে সংঘাত অনিবার্য হয়ে উঠল। আমি মনে করি এখানে তাদের নানাবিধ ভুল হয়েছিল: এক: চন্দ্রোদয় প্রমাণিত হওয়ার গহণযোগ্য উপায় নিয়ে আলেম-উলামা ও ফকিহদের মধ্যে মতপার্থক্য রয়েছে: তাদের কেউ এ ক্ষেত্রে একজনের সাক্ষ্যকে যথেষ্ট মনে করেছেন, আবার কেউ দু'জন সাক্ষীর প্রয়োজনীয়তা দাবি করেছেন। আবার অনেকে আকাশ মেঘমুক্ত থাকা অবস্থায় বিশাল এক সংখ্যক হওয়ার শর্তারোপ করেছেন। প্রত্যেকেই এক্ষেত্রে দলিল-প্রমাণ ও স্বীয় যৌক্তিকতা পেশ করেছেন। সুতরাং মানুষকে নির্দিষ্ট একটি মত গ্রহণ করতে বাধ্য করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রষ্ট্রক্ষমতা ব্যতীত অন্য কারো জন্য বৈধ হতে পারে না। চন্দ্রোদয় প্রমাণিত হওয়ার জন্য উদয়স্থলের অভিন্নতা বা পার্থক্য গ্রহণীয় হবে কি-না? এ বিষয়ে ফকিহদের মতানৈক্য রয়েছে । একাধিক মাজহাব ও অর্ধিক সংখ্যক ফকিহগণ এক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য স্থীয় আকাশে চাদ দেখা যাওয়ার শর্তারোপ করেছেন এবং এক দেশে চাদ দেখা গেলে পার্শ্ববর্তী দেশগুলোতে তা গ্রহণীয় হবে না বলে তারা মত প্রকাশ করেছেন। ইবনে আব্বাস ও তার অনুসারীরাও এ মত প্রকাশ করেন। কুরাইব বর্ণিত হাদিস যা সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে এ ক্ষেত্রে সুস্পষ্ট দলিল। ইসলামি আইনের মৌলিক একটি ধারা হচ্ছে: মতবিরোধপূর্ণ বিষয়ে সরকার বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং জাতির প্রত্যেক সদস্যকে তা অবশ্যই মানতে হবে। তাই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি কোনো ইস্যুতে সুনির্দিষ্ট কোনো ইমাম বা কোনো মাজহাবের মতামত গ্রহণ করে থাকে তাহলে সবাইকে তা মেনে চলতে হবে এবং এ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।