ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৫৯ বিপত্তির মোকাবেলা ও প্রতিরোধ করে আসছে তা ইতিহাসের সুপরিচিত এক অধ্যায়। কিন্তু পরবর্তীতে আল্লাহ তায়ালা এমন প্রজন্ম প্রস্তুত করে দিলেন যারা এগুলোর শুধু সমর্থন ও প্রচার-প্রসার করেই ক্ষান্ত হয়নি; বরং বর্তমানে এ সকল মতামত ও চিন্তাধারাগুলো বিভিন্ন মুসলিম ভূখণ্ডের বিচারকার্য, ফতোয়া প্রদান ও ইসলামি আইনের আধুনিকায়নের ক্ষেত্রে মূলভিত্তি হিসেবে কাজ করছে। যে অন্যায়ের প্রতিবিধানের ক্ষেত্রে প্রয়োজনে বাহুবলের সাহায্য নেওয়া আবশ্যক তা অবশ্যই সুস্পষ্ট এবং সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত অন্যায়-অনাচার বলে পরিগণিত হতে হবে এবং এ বিষয়ে সকল আলেম-উলামাগণের এঁকমত্য থাকতে হবে; অন্যথায় এর প্রতিবিধান করতে গিয়ে অপর একটি অন্যায়-অনাচারের জন্ম হতে পারে। প্রত্যেকেই তার পছন্দনীয় মতটুকু অন্যের ওপর চাপিয়ে দেওয়ার আঘহবোধ করতে পারে, যদিও তা বাহুবলের অপপ্রয়োগের মাধ্যমে হয়ে থাকে! কোনো কোনো মুসলিম ভূখণ্ডে দেখা যায়, আবেগপ্রবণ ও উৎসাহী টগবগে যুবকদের একটি দল শিশুদের খেলনা, পুতুল ইত্যাদি বিক্রির দোকানগুলো ভেঙে দিচ্ছে; কারণ দেহবিশিষ্ট এ সকল মূর্তি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত! যখন তাদেরকে বলা হলো: অতীত যুগের আলেমগণ শিশুদের খেলনা হিসেবে এগুলোর বৈধতা দিয়েছেন; কারণ এর মাধ্যমে এ সকল ছবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, এখানে সম্মান প্রদর্শনসহ হারাম হওয়ার যাবতীয় অবস্থাগুলো পাওয়া যাচ্ছে না ... ইত্যাদি। তখন তারা বলে: সে সময়ের ছবিগুলো বর্তমানের ন্যায় এত টেকনিক্যাল ও আধুনিক ছিল না যার চোখের পাতাগুলো জীবন্ত মানুষের ন্যায় উঠা- নামা করছে। তাদেরকে বলা হয় কিন্তু শিশুরাতো এগুলোকে ডানে-বামে নিক্ষেপ করে থাকে, এগুলোর হাত-পা ইত্যাদি খুলে ফেলে এবং এগুলোকে কোনো সম্মান, মান -মর্যাদা ও পবিভ্রজ্ঞান মনে করার যোগ্য বলে বিবেচনা করে না ... তারা এর কোনো উত্তর খুঁজে পায় না। অপরাপর কতিপয় মুসলিম রাষ্ট্রে দেখা যায়, পার্শ্ববর্তী দেশগুলোতে চাদ দেখা ও কফিশপ ইত্যাদি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে! এ সকল উৎসাহী যুবকদের ধারণা হচ্ছে, পার্শ্ববর্তী দেশে রোজা শুরু হয়ে যাওয়ার কারণে এখানেও রোজা শুরু হয়ে গেছে, তাই এখন প্রকাশ্যে দিবালোকে পানাহার করা বৈধ হতে পারে না। যেমনি হয়েছিল মিশরে কোনো এক ঈদুল ফিতরে সংশ্লিষ্ট কর্তৃক্ষ তাদের কাছে শাওয়ালে চাদ উদয় হওয়ার গ্রহণযোগ্য কোনো আলামত বা দলিল-প্রমাণ না www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।