ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ শুধুমাত্র চিন্তা-গবেষণা বা ইজতিহাদ-ইসতিম্বাত করে হারাম করা হয়েছে এমন হতে পারবে না, যেখানে ভুল-সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যা স্থান, কাল ও পাত্র ভেদে কখনো পরিবর্তন হতে পারে। এমনিভাবে এর হারাম ও শরিয়তে বর্জিত হওয়ার বিষয়ে উলামাদের সর্বসম্মত রায় থাকতে হবে । সুতরাং যেখানে বৈধ-অবৈধ হওয়ার ব্যাপারে অতীতে বা সমসাময়িক যুগে উলামাগণের মতানৈক্য রয়েছে, তা এ ধরনের মুনকারের অন্তর্ভুক্ত হতে পারে না যার পরিবর্তন বাহুবলের মাধ্যমে আবশ্যক; বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে তা কখনো বৈধ হতে পারে না। সুতরাং যে সকল ইস্যুতে অতীত ও সমসাময়িক যুগে আলেম-উলামা ও ফকিহদের মাঝে মতানৈক্য রয়েছে যেমন: ফটোগ্রাফিক ছবি, বাদ্যযন্ত্রের মাধ্যমে বা বাদ্যযন্ত্র ছাড়া গান পরিবেশন, মহিলাদের হাতের তালু ও চেহারা হিজাবের অন্তর্ভুক্ত হওয়া, মহিলাদের বিচারকার্ষের দায়িত্ব পালন, এক স্থানের চন্দ্রোদয় অপর স্থানের রোজা রাখা বা রোজা ভাঙার ক্ষেত্রে গ্রহণীয় হওয়া, মহিলাদের বিচারকার্ষের দায়িত্ব পালন, এক স্থানের রোজা রাখা বা রোজা ভাঙার ক্ষেত্রে গ্রহণীয় হওয়া এবং জ্যোতির্বিদ্যা ইত্যাদিকে চন্দ্রমাসের হিসেবের ক্ষেত্রে গ্রহণ করা ইত্যাদি যে সকল ইস্যুতে আলেম-উলামা ও ফকিহদের থেকে নানাবিধ মতামত পাওয়া যায়, এ সকল ক্ষেত্রে কোনো মুসলিম ব্যক্তি, দল, গ্রুপ বা সম্প্রদায়ের জন্য বৈধ হতে পারে না যে নানাবিধ মতামত থেকে একটি মত গ্রহণ করে তা অপরের ওপর জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করবে। এমনকি সকলের বা অধিকাংশের মতামত সংখ্যালঘু বা স্বল্প সংখ্যকদের মতকে রহিত বা অনস্তিতে পরিণত করে না, যদিও তা একজনের মতামত হয়ে থাকে; তবে তাকে অবশ্যই মতামত প্রদানের যোগ্য মুজতাহিদ বা গবেষক পর্যায়ের হতে হবে। অনেক মতামত বা চিন্তাধারা এমনও রয়েছে যা একযুগে প্রত্যাখ্যাত ছিল, কিন্তু সময়ের আবর্তন-বিবর্তনে অপর এক যুগে তা প্রসিদ্ধ লাভ করতে সক্ষম হয়েছে। এমনও অনেক ফকিহ রয়েছেন যার মতামতকে দুর্বলতা ইত্যাদি কারণে গ্রহণ করা হয়নি, কিন্তু পরবর্তী প্রজন্মের কেউ দলিল-প্রমাণের মাধ্যমে সমর্থনপুষ্ট করে পেশ করার কারণে পরবর্তীতে তা গ্রহণীয় ও নির্ভরযোগ্য মতামতের রূপ লাভ করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা উল্লেখযোগ্য। তালাক ও পারিবারিক জীবন ইত্যাদি ক্ষেত্রে তার বর্ণিত মতামতগুলো তার জীবদ্দশায় যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং পরবর্তীতে কয়েক যুগ পর্যন্ত তা যে সকল বাধা- www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।