চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৫৭ প্রদর্শন করা হয় যা কবিরা গুনাহের কাজগুলোর ক্ষেত্রে করা হয় না; বিশেষ করে যদি সগিরা গুনাহের কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা পাওয়া না যায় তাহলে বিভিন্ন উপলক্ষে এগুলোর অপরাধ থেকে বান্দাকে নিষ্কৃতি দেওয়া হয়। আল্লাহ তায়ালা বলেন: “তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোট-খাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেবো এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেবো” (সুরা নিসা, ৪: ৩১)। রসুল সা. বলেন: “পাঁচ ওয়াক্তের নামাজ, জুমআ থেকে জুমআ, রমজান থেকে রমজান এগুলোর মধ্যবর্তী সকল (সগিরা) গুনাহকে মুছে দেয়, যদি কবিরা গুনাহের কাজ থেকে বিরত থাকা যায়” ।২৪ সুতরাং ‘মুনকার’ বলতে এখানে মাকরুহ অথবা সুন্নাত ও মুস্তাহাব ইত্যাদির পরিত্যাগ বুঝাবে না । একাধিক বিশুদ্ধ হাদিসে এসেছে যে এক ব্যক্তি রসুলকে সা. ইসলামে তার ওপর পালনীয় আবশ্যক বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে নামাজ, জাকাত, রোজা ইত্যাদির কথা বললেন। প্রশ্নকারী পুনরায় বলল: এগুলো ব্যতীত আরো কিছু আছে কি-না? রাসুল সা. বললেন: আবশ্যকভাবে নেই; তবে যদি নফল বা অতিরিক্ত হিসেবে কিছু পালন করতে চাও তাহলে আছে। ্শ্নকারী রাসুলের সা. এ কথা শেষ হতে না হতেই বলে উঠল: আল্লাহর শপথ! আমি আবশ্যকভাবে পালনীয় এই বিষয়গুলো থেকে কম-বেশি পালন করবো না। রসুল সা. বললেন: লোকটি সফল হবে অথবা বেহেশতে প্রবেশ করবে যদি তার কথায় সে সত্যবাদী হয়ে থাকে ।২ অপর এক হাদিসে এসেছে: রসুল সা. বলেন “যে ব্যক্তি কোনো বেহেশতী লোক দেখে আনন্দিত হতে চায় সে যেন এ লোকটিকে দেখে” ।২৬ সুতরাং যে “মুনকার' এর প্রতিবিধানের কথা এখানে আলোচিত হচ্ছে তা অবশ্যই শরিয়াহ কর্তৃক “হারাম এ পর্যায়ের হতে হবে এবং প্রকৃতই শরিয়তে তা অপছন্দনীয় ও নিন্দিত হতে হবে। অর্থাৎ শরিয়তের সুস্পষ্ট দলিল-প্রমাণ ও মূলনীতির ভিত্তিতেই হারাম করা হয়েছে এমন বিষয় হতে হবে। ২৪ ইমাম মুসলিম বিশুদ্ধ গ্রন্থে হজরত আবু হুরাইরা রা. থেকে এ হাদিস বর্ণনা করেন । ২ যুস্তাফাকুন আলাইহি হাদিস, তালহা ইবনে উবায়দুল্লাহ থেকে বর্ণিত। ২ মুস্তাফাকুন আলাইহি হাদিস, আবু হুরাইরা থেকে বর্ণিত। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।