ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ এখানে হাদিসের বক্তব্য সুস্পষ্ট যে মুসলমানদের যে কেউই যখনি কোনো খারাপ বা অপছন্দীয় কিছু দেখতে পাবে তা পরিবর্তন করা তার অধিকারভুক্ত হয়ে পড়ে; বরং তার ওপর তা পরিবর্তনে এগিয়ে আসা ওয়াজিব হয়ে পড়ে । এ ব্যাপারে দলিল-প্রমাণ হিসেবে যা বলা যায়, এখানে হাদিসে “মান' শব্দটি ব্যবহার করা হয়েছে। উসূলবিদগণের ভাষায়: ‘মান’ শব্দটি ব্যাপকতার অর্থে ব্যবহৃত হয়। সুতরাং যে বা যারাই কোনো খারাপ বা অপছন্দনীয় কিছু দেখতে পাবে সবাইকে তা অন্তর্ভুক্ত করবে; চাই সে শাসকগোষ্ঠী হোক বা জনসাধারণের মধ্য থেকে হোক। রসুল সা. এখানে সকল মুসলিমকে উদ্দেশ্য বা সম্বোধন করেছেন, সাহাবায়ে কেরামগণ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আগত সকল প্রজন্মের কেউ এই সম্বোধনের বহির্ভূত থাকবে না। রসুল সা. তখন ইমাম, রাষ্ট্রপ্রধান এবং জাতির শাসক ছিলেন। তা সত্বেও তিনি তার জনসাধারনকে এ মর্মে নির্দেশ দিয়েছেন যে, যখনি তাদের কেউ কোনো খারাপ বা অসৎ কিছু দেখতে পাবে তখন সাধ্যমতো তা পরিবর্তনে যেন এগিয়ে আসে । তার বক্তব্য ছিল: “যখনি তোমাদের (শাসিত জনগণ) কেউ কোনো খারাপ কিছু দেখতে পায় ...”। অসৎ কাজের প্রতিবিধানের শর্তাবলী যে বা যারাই অসৎ কাজের প্রতিবিধানে এগিয়ে আসে তাদের উচিত এক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলীর প্রতি লক্ষ্য রাখা, যা হাদিসের ভাষ্য থেকে উৎসারিত । প্রথম শর্ত: সন্দেহাতীতভাবে খারাপ বা শরিয়াহ নিষিদ্ধ কাজ হাদিসে যে খারাপ কাজটিকে প্রথমে পেশিশক্তির মাধ্যমে, অতঃপর বলা হয়েছে তা সন্দেহাতীতভাবে খারাপ বা শরিয়াহ নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হতে হবে । এখানে ‘মুনকার’ শব্দ বলতে শরিয়াহ নিষিদ্ধ কার্য বুঝানো হয়েছে, যেগুলোর পরিত্যাগ মানুষের ওপর আবশ্যক করেছে। যে এ সকল নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়বে তার জন্য আল্লাহর পক্ষ তার জন্য থেকে শাস্তি নির্ধারিত হয়ে যায়; চাই তা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়া হোক বা কোনো আবশ্যকীয় কাজ ত্যাগ করার কারণে হোক । চাই এ ধরনের হারাম বা নিষিদ্ধ কাজ সগিরা হোক বা কবিরার অন্তর্ভুক্ত হোক । যদিও সগিরা গুনাহের কাজগুলোর ক্ষেত্রে শিথিলতা www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।