চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৫৫ ছাড়া যারা ইমান আনে ও সৎকাজ করে এবং একজন অন্যজনকে হক থাকার ও সবর করার উপদেশ দেয়” (সুরা আল আস্র)। সুতরাং একে অপরকে হক কথা ও সবরের উপদেশ দেওয়ার কাজে মনোনিবেশ ব্যতীত দুনিয়া ও আখেরাতের ক্ষতিথস্থতা থেকে মুসলমানদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। একেই কুরআনের অপর জায়গায় সৎকাজের আদেশ ও অসতকাজের প্রতিবিধান হিসেবে ব্যক্ত করা হয়েছে। আর এটিই হচ্ছে মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তির একমাত্র জামিনদার। মুসলিম সমাজে যত প্রকারের পাপচারিতা, অনিষ্টতা ও ধ্বংসাত্মক কাজ হয়, তা এ সমাজের অমনযোগিতা, দুর্বলতা এবং পরস্পরের বিচ্ছিন্নতা ও যোগাযোগহীন ইত্যাদি কারণেই হয়ে থাকে । তাই এ সমাজে কোনো ধরনের অপরাধকর্ম স্থায়ীভাবে আসন গেড়ে বসতে সক্ষম হয় না। অপরাধ যত বড়ই হোক না কেন এ সমাজে তার কোনো নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা নেই। এমনিভাবে অপরাধকর্ম এ সমাজে কখনো অনুমোদন ও বৈধতা লাভে সক্ষম হয় না। যাবতীয় অপরাধকর্ম সংঘটনকে মুসলিম সমাজ ফাসির দণ্ডপ্রাপ্ত অপরাধীর ন্যায় যাযাবরের জীবন অতিবাহিত করতে বাধ্য । সেও বেঁচে থাকে এবং জীবনযাপন করে থাকে; কিন্ত সমাজের অনাগ্রহ সত্বেও আইনের চোখকে ফাকি দিয়ে ছন্নছাড়া অবস্থায় তাকে থাকতে হয়। সুতরাং একজন মুসলিমের কাছে তার দ্বীনের দাবি হচ্ছে: অন্যায়-অনাচারের প্রতিরোধ ও প্রতিবাদে সে সোচ্চার হবে এবং যাবতীয় অসতকাজের প্রতিবিধানে এগিয়ে আসবে, যাতে অন্যায়-অবিচার এমন ভূ-খণ্ডে আসন গেড়ে বসতে না পারে যে ভূখণ্ডে এর কোনো স্থান নেই, এমন দেশে স্থায়ী হতে না পারে যা তার দেশ নয় এবং এমন জাতিগোষ্ঠীর মাঝে স্থান পেতে না পারে যারা এর ধারক-বাহক নয়। অন্যায়-অনাচার প্রতিরোধ ও এর স্তর বিন্যাসে বিশুদ্ধ হাদিস আর এ ক্ষেত্রেই হজরত আবু সাঈদ খুদরীর রা. বর্ণনায় নবি সা. থেকে বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। তিনি বলেন: “তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর” ।** ২০ ইমাম মুসলিম বিশুদ্ধ গ্রন্থের কিতাবুল ঈমান অধ্যায়ে আবু সাঈদ খুদরী থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।