১৫৪ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত ও প্রয়োগ উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকু ও সিজদাকারী, সৎ কাজের আদেশ ও অসতকাজের প্রতিবিধানকারী, এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী”। (সুরা তাওবা, ৯: ১১২)। মুমিন নারীরা এখানে মুমিন পুরুষদের ন্যায়, এমন গুরুত্বপূর্ণ বিধান পালনে তাদেরও অংশগ্রহণ ও ভূমিকা রয়েছে। ইরশাদ হয়েছে: “মুমিন পুরুষ ও মুমিন নারী, এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী । এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে" (সুরা তাওবা, ৯: ৭১)। ঈমানের দাবি অনুযায়ী প্রত্যেক মুমিন ব্যক্তির একে অপরের ওপর ভ্রাতৃত্বের অধিকার রয়েছে, এমনিভাবে প্রত্যেক মুমিন নারীরও রয়েছে। এ বিধান পালনে যারা সচেষ্ট থাকে কুরআনে তাদেরকে যেমনিভাবে সাধুবাদ জানানো হয়েছে, তেমনিভাবে যারা সৎকাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধানে এগিয়ে আসে না তাদেরকে নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে। আল্লাহর কুরআনে ঘোষণা দিচ্ছে: “বনী ইসরাঈল জাতির মধ্যে থেকে যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের ওপর দাউদ ও মরিয়ম পুত্র ঈসার আ. মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে । কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল, তাদের গৃহীত সেই কর্মপদ্ধাতি বড়ই জঘন্য ছিল” (সুরা মায়েদা, ৫: ৭৮-৭৯)। এভাবে একজন মুসলমানের পরিচয় শুধুমাত্র এমনটি হতে পারে না যে, সে শুধুমাত্র নিজেরই কল্যাণ কামনায় ব্যস্ত থাকবে, ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে । নিজস্ব পরিমণ্ডলেই তার যাবতীয় কর্মতৎপরতা সীমাবদ্ধ থাকবে। অন্য কোনো ভালো ও কল্যাণের প্রতি তার কোনো মনোনিবেশ থাকবে না; যদিও তার চোখের সামনেই তা নিঃশেষ ও ধ্বংস হয়ে যায়। এমনিভাবে তার চতুর্পাশ্বে কোনো খারাপ কিছুর জন্ম ও লালন-পালন দেখলেও সে তা এড়িয়ে গিয়ে নিজের চরকায় তেল ঢালার কাজে ব্যস্ত থাকবে, একজন মুসলিমের ব্যক্তিত কখনো এমনটি হতে পারে না। বরং একজন মুসলমানের সত্যিকার পরিচয় হচ্ছে সে যেমনিভাবে নিজের কল্যাণ কামনায় রত থাকবে তেমনিভাবে অপরের কল্যাণ কামনাও তার মনোনিবেশের বাইরে থাকবে না । কুরআনের ছোট একটি সুরায় সংক্ষিপ্ত ভাষায় মুসলিম ব্যক্তিত্বের পরিচয় দেওয়া হয়েছে এভাবে: “সময়ের কসম! মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে রয়েছে । তবে তারা www.pathagar.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।