চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৫৩ পতিত হয়ে তাহলে আল্লাহর জন্যই তা হবে এবং যদি নিহত হয় তাহলে “আল্লাহর রাস্তায় বলে তা পরিগণিত হবে। এরাই শহিদ এবং হাদিসের ভাষ্য অনুযায়ী শহিদদের সর্দার হামযা ইবনে আবদুল মোতালিবের পার্শ্বে এদের অবস্থান হবে। কখনো কখনো অধিকাংশ মানুষের কাছে, বিশেষ করে ধর্মপ্রাণ ও আত্মমর্যাদাবোধসম্পন্ন মুসলিম যুবকের কাছে এ বিষয়টি দুর্বোধ্য হয়ে ওঠে । বিশেষ করে যখন দেখা যায় উল্লেখিত মতামতদ্বয়ের প্রথম মতের প্রবক্তারা হচ্ছে আলেমদের এমন একটি দল যারা জনসমাজে সরকার পৃজারি বা নিরাপত্তা বাহিনীর এজেন্ট হিসেবে পরিচিত। তাই তাদের কথা গ্রহণযোগ্যতার মর্যাদায় উপনীত হতে সক্ষম হয় না। অপর মতের প্রবক্তারা যুব সম্প্রদায়ের এমন একটি দল যাদেরকে কট্টরপন্থী, গৌড়া, মৌলবাদী, আবেগ পৃজারি ইত্যাদিতে অভিযুক্ত করা হয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দীড় করা হয় যে, তারা শরিয়তের ভাষ্য বা মূলনীতিগুলোকে একটির সাথে অপরটির সম্পর্ক না জুড়ে বাহ্যিকভাবে শাব্দিক অর্থ ৰা প্রকাশ্য ভাব নিয়েই সন্তুষ্ট থাকে। আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক বিষয়ে আপনার থেকে কিছু মূল্যবান সময় কামনা করছি, যাতে উপরোক্ত মতামতদ্বয় থেকে কোনটি সঠিক অথবা এখানে তৃতীয় কোনো সঠিক মত আছে কি-না ইত্যাদি সকলের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ তায়ালা মিথ্যার ধুম্বজাল থেকে সত্যকে বের করার ক্ষেত্রে আপনাদের কলমকে সঠিক পথ প্রদর্শন করুন । আমীন! সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধানের আবশ্যকতা জবাব: ইসলামের মৌলিক অবশ্যপালনীয় কর্তব্যের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধান উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ তায়ালা যে দু'টি মৌলিক উপাদানের কারণে মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠ ও.কল্যাণকামী জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন তম্মধ্যে একটি হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান। ইরশাদ হয়েছে: “তোমরাইতো শ্রেষ্ঠ জাতি। মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে” (সুরা আলে ইমরান, ৩: ১১০)। মুমিনদের মৌলিক গুণাবলী উল্লেখ করতে গিয়ে কুরআনে বলা হয়েছে : “তারা হচ্ছে আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদাতকারী, তার প্রশংসা বাণী www.pathagar.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।