ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ অসৎ কাজের প্রতিবিধানের স্তরবিন্যাস এবং এক্ষেত্রে শক্তিপ্রয়োগের বৈধতা? প্রশ্ন: সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক একটি বিষয়ে খুবই বাদানুবাদ ও আলোচনা-সমালোচনা চলছে, তা হচ্ছে অসৎ কাজের প্রতিবিধানে শক্তি প্রয়োগ প্রসঙ্গে । এক্ষেত্রে শক্তি প্রয়োগ করার অধিকার কে এবং কখন তা করা বৈধ হবে? কতিপয়ের বক্তব্য হচ্ছে: তা একমাত্র সরকারের অধিকার । অর্থাৎ তা রাষ্ট্রীয় দায়িত্ব, ব্যক্তিগত কোনো দায়িতৃ নয়; অন্যথায় এমন বিশৃঙ্খলা ও ফিতনা-ফাসাদের সূচনা হতে পারে যা কোথায় গিয়ে ঠেকবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। অপর এক দল একে প্রত্যেক মুসলিমের অধিকার; বরং তার ওপর আরোপিত ওয়াজিব বলে গণ্য করেন। এ ক্ষেত্রে তারা একটি বিশুদ্ধ হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, যেখানে রাসুল সা. বলেছেন: “তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর” ।২২ হাদিসে খারাপ. বা অপছন্দনীয় কোনো বিষয় দেখার পর প্রথমত হাত দিয়ে তা পরিবর্তন করাকে ওয়াজিব করা হয়েছে, যদি তা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে অন্যথায় অন্তর দিয়ে পবির্তন করতে বলা হয়েছে । আর এটা হচ্ছে দুর্বলতম ইমান। সুতরাং যে ব্যক্তি শক্তিশালী ইমানদার হওয়ার ক্ষমতা রাখে সে কেন দুর্বলতম ইমান নিয়ে সন্তুষ্ট থাকবে? এটিই আবেগপ্রবণ যুবকদেরকে উৎসাহী করে তোলে । অপছন্দনীয় কোনো বিষয় দেখে পরিণামের চিন্তা-ভাবনা করা ব্যতীত তারা বাহুবলের সাহায্যে এর পরিবর্তনে ঝাঁপিয়ে পড়ে; বিশেষ করে যেখানে সরকারপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের অন্যান্য নীতি-নির্ধারকগণ অপছন্দনীয় ও গর্হিত কাজে জড়িত থাকে অথবা এর ধারক- বাহকের ভূমিকা পালন করে থাকে । তারা কখনো হালালকে হারাম বানিয়ে ফেলে অথবা শরিয়তের বিধি-বিধানকে অকেজো করে রাখে কিংবা শরিয়াহ প্রদত্ত শাস্তির হয়ে ওঠে । এমতাবস্থায় ব্যক্তিগত বা বেসরকারি পর্যায়ে যথাসাধ্য এ সকল অসৎ কাজের প্রতিবিধানের এগিয়ে আসা উচিত । তা করতে গিয়ে যদি কেউ দুঃখ-দুর্দশায় ২২ ইমাম মুসলিম তার বিশুদ্ধ গ্রন্থে আবু সাঈদ খুদরী থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।