চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৫১ কর্তব্য। সাংবিধানিক উপায়ে এর পরিবর্তনে সোচ্চার হওয়া নীতি- নির্ধারক বুদ্ধিজীবী সম্প্রদায় যেমন: পার্লামেন্ট, আইনসভা ইত্যাদির একান্ত কর্তব্য, অন্যথায় সামরিক শক্তি বা প্রজাতন্ত্রের শক্তি ইত্যাদির মাধ্যমে তা পরিবর্তনের চেষ্টা করতে হবে; কিন্তু এ ক্ষেত্রে শর্ত হচ্ছে লক্ষ্য অর্জনের সম্ভাবনা নিশ্চিত করতে হবে এবং এর থেকে বড় কোনো বিশৃঙ্খলা ও খারাপ অবস্থার সূচনা করা যাবে না। যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে তাহলে সে ক্ষেত্রে অপেক্ষাকৃত স্বল্প ক্ষতি এবং হালকা বিপদকেই বরণ করে নিতে হবে। এমতাবস্থায় বাহুবলের জিহাদ স্থগিত করে মুখের জিহাদ তথা বর্ণনা-বিবৃতি, লেখাপড়া এবং হাদিসের ভাষায় যাকে “দুর্বল ইমান” বলে পরিচয় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ ধরনের দুর্বল ইমানকে সংরক্ষণ ও সমবেত করে কাজ চালিয়ে যেতে হবে । পরবর্তী আলোচনায় তা আরো সুস্পষ্ট হবে ইনশা- আল্লাহ। ইমাম মুসলিম তার বিশুদ্ধ গ্রন্থে আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণনা করেন: রসুল সা. বলেছেন: “আমার পূর্বে বিভিন্ন জাতির কাছে যত নবি ও রসুল প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেকের জন্য ওই জাতি থেকে বাছাইকৃত কতিপয় একনিষ্ঠ সঙ্গী-সাঘী ছিল, যারা তার বিধি-বিধান আকড়ে ধরে এবং তার আদেশ-নিষেধ বাস্তবায়ন করেছিল। অতঃপর তাদের পর অন্য এক প্রজন্ম আসল যাদের কথা ও কাজের মিল নেই, যারা বলে এক; কিন্তু করে ভিন্ন এবং যারা মুখের সাহায্যে জিহাদ করবে । তারাও মুমিনের কাতারে শামিল হবে, এমনিভাবে যারা অনন্ত দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবে তারাও মুমিনের দলভুক্ত হবে। এরপর যারা থেকে যাবে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এদের অন্তরে সরিষাদানা পরিমাণও ইমান নেই” । সুতরাং ইসলাম বিরোধী ও শরিয়াহ বহির্ভূত বাস্তবতার সামনে আত্মসমর্পণ করা কখনো বৈধ হতে পারে না; বরং শরিয়াহসম্মত উপায়ে এর পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া ওয়াজিব তথা অবশ্য কর্তব্য । এ ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞানদান, তারবিয়াত, সুকৌশল অবলম্বন এবং সচেতনতা সৃষ্টি ইত্যাদির আশ্রয় নিতে হবে। যতক্ষণ না জাতিগোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনের সচেষ্ট হয়, অতঃপর আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করবেন। আল্লাহ তো এমন কথাই বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথেই পরিচালিত করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।