১৫০ ইসলামি রাষ্টরব্যবস্থা: তন্তু ও প্রয়োগ কোনো সুযোগ নেই। ইসলামের পরিধি থেকে বের করে দেয় এমন কুফরিই শুধুমাত্র ভয়ংকর ও বিপজ্জনক নয়; বরং জুলুম-অত্যাচার ও পাপচারিতা ইত্যাদিও অনেক ভয়ংকর ও মারাত্মক অপরাধ, যা থেকে সত্যিকারের মুসলমানকে সাবধান করা হয়েছে। ইরশাদ হয়েছে: “সাবধান! জালিমদের ওপরই আল্লাহর অভিশাপ” (সুরা হৃদ, ১১: ১৮), “আল্লাহ তায়ালা জালিমদেরকে পছন্দ করেন না” (সুরা আলে ইমরান, ৩: ৫৭), “নিশ্চয় আল্লাহ জালিমদেরকে সৎ পথ প্রদর্শন করেন না” (সুরা মায়েদা, ৫: ৫১), “তোমাদের মধ্যে যে কেউ জুলুম করবে তাকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে” (সুরা ফুরকান, ২৫: ১৯), “নিশ্চয় জালিমরা কখনো সফলকাম হতে পারে না” (সুরা ইউসুফ, ১২: ২৩), “জালিমরা সেদিনই বুঝতে পারবে কোন ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করছে” (সুরা আশ-শুয়ারা, ২৬: ২২৭), “নিশ্চয় আল্লাহ পাপাচারীদেরকে সৎ পথ প্রদর্শন করেন না” (সুরা মুনাফিকুন, ৬৩: ৬), “ইমান আনার পরও পাপাচারের সঙ্গে জড়িত থাকা অত্যন্ত জঘন্য ও খারাপ কাজ” (সুরা হুজরাত, ৪৯: ১১), “জালিমদেরকে তাদের পাপাচারের কারণে কঠিন শান্তি দিলাম” (সুরা আ'রাফ, ৭: ১৬৫)। আল্লাহ এবং তার প্রদত্ত বিধানের প্রতি বিশ্বাস থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী ফায়সালা না করে মানবগড়া আইনের আশ্রয় নেওয়া যদিও মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় এমন কুফরি নয়; তবুও নিঃসন্দেহে এটি একটি নীতিগহ্হিত ও ইসলাম বিরোধী কাজ এবং এ ধরনের ব্যক্তি নিজের জন্য জালিম ও ফাসিক ইত্যাদি উপাধি বেছে নিয়েছে তাই মনে করতে হবে । তাও এ সামান্য সময়ের জুলুম নয়, কিংবা গুটিকয়েক মুহুর্তের অপরাধ নয়; বরং তা ধারাবাহিক জুলুম ও বিরতিহীন অপরাধকর্ম। যতদিন আল্লাহর বিধান পরিত্যাগ করে মানবগড়া বিধান অনুযায়ী ফায়সালা করবে ততদিন পর্যন্ত এ ধরনের জুলুম ও অপরাধকর্মে জড়িত থাকবে । এভাবে বিরামহীন কোনো অপরাধকর্ষ চালিয়ে যাওয়া নিঃসন্দেহে ইজমা মতেই অন্যায়, এবং এরকম বিষয়ে নিরব থাকাও ইজমা মতেই অন্যায়। এরকম কাজের বিরোধিতা করা এবং তা পরিবর্তনের চেষ্টা করা নিঃসন্দেহে সকলের দ্বীনি দায়িতি এবং সকলের ওপর শরিয়াহ প্রদত্ত ওয়াজিব বা অবশ্য www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।