চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিস্তাধারার সঠিক রূপরেখা ১৪৯ সাহায্যে বুঝতে চেষ্টা করি তাহলে অনেক কিছুই আমাদের সামনে তালগোল পাকিয়ে যাবে, উঁচু-নিচু সামনে মনে হবে। এমনিভাবে এর ফলে হক-বাতিলের সংমিশ্রণ হয়ে যাবে এবং সর্বশেষে আমাদের অজান্তেই আমরা সহজ-সরল ও সঠিক পথ হারিয়ে ফেলবো। কুরআন হাদিসে বর্ণিত যাবতীয় মূল্যবোধ ও শিক্ষা ইত্যাদিকে মূল বিষয়বস্তুর আকারেই অধ্যয়ন করতে হবে এবং এ ক্ষেত্রে শাব্দিক বিশ্লেষণ ও কুরআন নাজিলের পরবর্তী সময়ের আবিষ্কৃত বিভিন্ন ধরনের পরিভাষা ইত্যাদি এড়িয়ে যেতে হবে; চাই কুরআনে বর্ণিত মৌলিক বিষয়বস্তু ও শিক্ষার সাথে সামঞ্জস্যশীল হোক বা না হোক। ইসলাম প্রদত্ত মৌলিক শিক্ষা, যাবতীয় মূলনীতি, শরিয়াহসম্মত সুপ্রতিষ্ঠিত চিন্তাধারা ইত্যাদির আলোকেই কুরআন-সুন্নাহ অধ্যয়ন করতে হবে। কুরআন বর্ণিত উপাধি ব্যবহার বৈধতা পঞ্চমত : আমার মনে হয় যারা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী ফায়সালা করে না তাদেরকে ‘কাফির’ আখ্যা দেওয়ার ক্ষেত্রে আলেম-উলামাদের কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই; কারণ কুরআন কারিমে সুস্পষ্টভাবে তাদেরকে এ উপাধি দেওয়া হয়েছে, যেমনিভাবে ‘জালিম’ এবং “ফাসিক' হিসেবে আরো দু'টি উপাধি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কেউ যদি শুধু কুরআনে বর্ণিত ভাষ্য এবং শব্দের ওপরই নির্ভর করতে চায় তাহলে তাকে নিন্দাবাদ করার কোনো সুযোগ নেই; তবে এক্ষেত্রে তাকে যা করতে হবে তা হচ্ছে- কুফরিকে এখানে আবদুল্লাহ ইবনে আব্বাসসহ আরো অন্যান্যদের প্রদত্ত ব্যাখ্যা এবং অর্থে গ্রহণ করতে হবে। এটি বুঝতে হবে যে, এখানে কুফরি বলতে ইসলামের পরিধি থেকে বের হয়ে যাওয়া, তাওহিদ ও রেসলাতে অস্বীকার করা ইত্যাদি বুঝানো হয়নি । এখানে বুঝতে হবে যে, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস স্থাপনকারী এবং এর প্রতি অবিশ্বাসী উভয়ের মাঝে বিরাট এক ব্যবধান রয়েছে। যেমনিভাবে পার্থক্য করেছেন কুরআনের মুখপাত্র এবং মুসলিম উম্মাহর সুপ্রসিদ্ধ গবেষক আবদুল্লাহ ইবনে আব্বাস রা. । দু'টি গুরুত্বপূর্ণ বিষয় শাসকগোষ্ঠী এবং প্রজাসাধারণ উভয়ের জন্য এখানে এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা শাসক গোষ্ঠী ও জনগণ উভয়কে অবগত করা আবশ্যক । দু*টি বিষয় এখানে লক্ষ্যণীয় : ১- মানুষকে জালিম, ফাসিক ইত্যাদি উপাধিতে ভূষিত করা কোনো সহজ বিষয় নয়। এগুলোকে হালকা বা অবজ্ঞার বিষয় হিসেবে গ্রহণ করার www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।