১৪৮ ইসলামি রাষ্ট্ব্যবস্থা: তত্ত ও প্রয়োগ হয়ে থাকে । শাসনকাৰ্য পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্রের সকল কিছুই তাদের তন্তাবধানেই হয়ে থাকে, তাই তাদের কেউ দায়মুক্ত এবং জবাবদিহিতার উর্ধ্বে থাকতে পারে না। আল্লামা শাইখ শালতুতও তার ‘ফাতওয়া’ গ্রন্থে অনুরূপ কথা বলেছেন । এ প্রসঙ্গে তার বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্তি ও গুরুত্বপূর্ণ । সকলের তা অধ্যয়ন করা উচিত। কুরআনে “শরিয়াহ' শব্দের ব্যবহার এবং এর তাৎপর্য আশ্চর্যজনক হলেও সত্য যে, কতিপয় বক্তার বক্তব্যে, লেখকের লেখায় ও বিভিন্ন পত্রিকার কলামে অনেক সময় এ দাবী তুলতে দেখা যায় যে, যেহেতু কুরআনে “শরিয়াহ' শব্দটি মাত্র এক বার তথা সুরা যাছিয়া (অতঃপর হে নবি, আমি দ্বীনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট (শরিয়াহ) রাজপথের ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার ওপরেই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না- (সুরা জাছিয়া, ৪৫: ১৮), ব্যতীত অন্য কোথাও ব্যবহৃত হয়নি, সেহেতু এটি এদিকেই ইঙ্গিত দেয় যে শরিয়তের বিধি-বিধান বাস্তবায়ন ইসলামে অতটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নয়। এ ধরনের চিন্তা-ভাবনা যদি বিশুদ্ধ বলে ধরে নেওয়া হয় তাহলে এখানে এটাও বলা যেতে পারে যে, গুরুত্বের সাথে বিবেচনা করেনি; কারণ কুরআনে তা শুধুমাত্র রসুলের সা. প্রশংসা করতে গিয়ে একবার উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে: “হে নবি! নিঃসন্দেহে তুমি নৈতিকতার উচ্চ মর্যাদায় সমাসীন” (সুরা কলম, ৬৮: ৪)। এমনিভাবে এও বলা যেতে পারে যে, ইসলাম “আল ফাদায়েল” যাবতীয় সৎগুণাবলীরও কোনো গুরুত্ব দেয়নি; কারণ কুরআনে “ফাদিলত' শব্দের কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, যদি তাই হয় তাহলে এ কথাও বলা যেতে পারে যে, ইসলামে মানুষের আকিদা-বিশ্বাসের কোনো গুরুত্ব নেই; কারণ ‘আকিদা’ অথবা “আল আকিদা' তথা নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট কোনো অবস্থায় এ শব্দটি কুরআনে এবং হাদিস শরিফেও পাওয়া যায় না। আমরা যদি এজাতীয় স্বল্প বিদ্যা-বৃদ্ধি এবং স্বল্লার্থবোধক শাব্দিক বিশ্লেষণের www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।