ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৪৭ করা পরিহার করো । আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফির” ।২১ এখানে ফায়সালা বলতে ব্যাপক অর্থ বুঝানো হয়েছে । ঝগড়াটে দু'গ্রুপের মাঝে ফায়সালা থেকে শুরু করে অন্যান্য সকল কিছু ও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। ইঞ্জিলে আল্লাহ যে আইন নাজিল করেছেন ইঞ্জিল অনুসারীরা যেন সে মোতাবেক ফায়সালা করে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই ফাসেক” (সুরা মায়েদা, ৫: ৪৭)। এ কথা সুস্পষ্ট যে ইঞ্জিল তো এমন কোনো বিধি-বিধান সম্বলিত কিতাব ছিল না যার ওপর ভিত্তি করে বাদী-বিবাদীসহ বিভিন্ন মামলা-মোকদ্দমায় ফায়সালা করা যেতে পারে; বরং এখানে রয়েছে কতিপয় আদেশ-উপদেশ, ওয়াজ-নসীহত, আখলাক-শিষ্টাচার ইত্যাদি। তাই আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করা শুধুমাত্র মামলা-মোকাদ্দমার মধ্যে সীমাবদ্ধ হতে পারে না যেমনিভাবে এর প্রবক্তাগণ দাবি করে থাকেন। তর্কের খাতিরে যদি মেনেও নিই যে, এখানে “হুক্ম' বলতে শুধুমাত্র বিচারকার্য ও মামলা-মোকাদ্দমায় ফায়সালা করা ইত্যাদি উদ্দেশ্য হয়, তাহলে শুধুমাত্র কাজি বা বিচারপতিদেরকে অভিযুক্তি করার মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে, রাষ্ট্রপ্রধান, সরকার, আইন প্রণয়ন বিভাগ ও শাসনতন্ত্র বিভাগসহ সংশ্লিষ্ট সবাই আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করার দায়বদ্ধতা এবং জবাবদিহিতা থেকে মুক্ত থেকে যাবে, এমনটি থেকে শুরু করে সরকার, রাষ্ট্রপ্রধানসহ সংশ্লিষ্ট সকলেরই দায়বদ্ধতা রয়েছে এবং এক্ষেত্রে কেউ জবাবদিহিতার উধ্র্বে থাকতে পারে না। এটি সকলের সম্মিলিত দায়িতৃ, সমসাময়িক কালে আলেম-উলামা ও গবেষকগণ এমনটিই সিদ্ধান্ত দিয়েছেন। আল্লামা রাশীদ রেজা বলেন: আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করার কারণে কাজি বা বিচারপতিকে কুফরির মাধ্যমে অভিযুক্ত করার মধ্য দিয়ে সরকার, রাষ্ট্রপ্রধান ও আইন প্রণেতাগণসহ সংশ্লিষ্ট কেউই কুফরির অভিযোগ থেকে মুক্ত থাকতে পারে না। রাষ্ট্প্রধানগণ যদিও এ সকল আইন-কানুন প্রণয়ন করে না, তথাপিও তাদের অনুমতি এবং তন্তাবধানেই এ সকল আইন-কানুন প্রণয়ন করা ২ সুরা মায়েদা ৫: ৪8৪1 www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।