১৪৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ বলেন : হ্যা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী ফায়সালা না করার কারণে সে কুফরি করল; কিন্তু তা ওই ব্যক্তির মত নয়, যে আল্লাহ, রসুল, কিতাব ও ফিরিশতা ইত্যাদি অস্বীকার করার মাধ্যমে কুফরিতে নিমজ্জিত হয় । এমনিভাবে তার থেকে বর্ণিত হয়েছে যে, তিনি এখানে আল্লাহর বিধানের প্রতি বিশ্বাসী এবং অবিশ্বাসীর মাঝে পার্থক্য বিধান করেছেন। অবিশ্বাসীরা হবে কাফির এবং বিশ্বাসীরা হবে জালিম অথবা ফাসিক। ইবনুল মুনধির বর্ণনা করেন: যারা উল্লেখিত আয়াতগুলোকে আহলে কিতাবের জন্য সীমাবদ্ধ করতে চায় তাদের কথার প্রতিউত্তরে ইবনে আব্বাস বলেন: “তোমরাতো উত্তম জাতি, এখানে যদি ভালো কিছু থাকে তাহলে তা তোমাদের জন্য, আর যদি খারাপ কিছু থাকে তা আহলে কিতাবের জন্য!” মনে হচ্ছে অত্র আয়াতগুলোতে মুসলমানগণও অন্তর্ভুক্ত আছে বলে তিনি মনে করেন ।২০ বাদী-বিবাদীর মধ্যে ফায়সালা সীমাবদ্ধ থাকার দাবি যে বা যারা বলতে চায় কুরআনে “হুকম' শব্দটি ঝগড়াটে দু'ব্যক্তি অর্থাৎ বাদী- বিবাদীর মধ্যে বিভিন্ন বিষয়ের মীমাংসা করার অর্থেই ব্যবহৃত হয়; রাজনীতি, শাসনকার্য পরিচালনা বা আইন-প্রণয়নের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর দলিল হচ্ছে উক্ত আয়াতে বলা হয়েছে “আপনি তাদের মাঝে ফায়সালা করুণ”, এখানে এ কথা বলা হয়নি যে: “আপনি তাদের ওপর ফায়সালা করুন” । এ ধরনের দাবি মূলত মৌলিকভাবেই সঠিক নয়। সুরা মায়েদার আয়াতগুলো পুরোপুরিভাবে কেউ অধ্যয়ন করলে দেখতে পাবে তাতে বাদী-বিবাদীর মাঝে ফায়সালা থেকে শুরু করে রাষ্ট্রনীতি, বিচারকার্য, শাসনকার্য পরিচালনা ও আইন-কানুন প্রণয়নসহ প্রভৃতি বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে। তাওরাতের আলোচনা করতে গিয়ে কুরআনে বলা হয়েছে: “আমি তাওরাত নাজিল করেছি। তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবি, যারা মুসলিম ছিল, সে অনুযায়ী ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফায়সালা করতো । আর এভাবে রব্বানী ও আহবার (এরি ওপর তাদের ফায়সালার ভিত্তি স্থাপন করতো)। কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িতৃ দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর ওপর সাক্ষী । কাজেই (হে ইহুদি গোষ্ঠী) তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকেই ভয় করো এবং সামান্য তুচ্ছ মুল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি ২ আল্লামা সুযুতী “আদ্ দূর আল মানছুর” গ্রন্থে ইহা বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।