চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৪৫ প্রত্যেক ফাসিক ব্যক্তি কাফির বা জালিম হবে না। প্রত্যেক ক্ষেত্রে সাধারণ এবং সার্বিকভাবে আল্লাহর বিধান হচ্ছে আদল-ইনসাফ; চাই তা সরাসরি শরিয়তের ভাষ্যের মাধ্যমে প্রমাণিত হোক বা ইজতিহাদ ও ইসতেম্বাত তথা চিন্তা-গবেষণা ইত্যাদির মাধ্যমে প্রমাণিত হোক । এবিষয়ে জনৈক বিজ্ঞব্যক্তি বলেছেন: “যেখানেই আদল-ইনসাফ সেখানেই আল্লাহর বিধান” । কিন্ত যখন কোনো ক্ষেত্রে সুস্পষ্ট এবং অকাট্য বিধান. সংবলিত শরিয়তের প্রমাণিত কোনো ভাষ্য পাওয়া যাবে, সে ক্ষেত্রে কোনো অবস্থাতেই উক্ত বিধানের পরিবর্তন হবে না; তবে যদি এখানে সাংঘর্ষিক এবং অগ্রাধিকারযোগ্য অপর কোনো ভাষ্য পাওয়া যায় তাহলে সে ক্ষেত্রে তা গ্রহণীয় হবে । যেমন : জরুরি এবং প্রয়োজন সংক্রান্ত বিধি-বিধানের অধ্যায়ে অনাজ্ষিত কষ্ট লাঘবের জন্য ইসলামি আইনে স্বাভাবিক বিধানের পরিবর্তে কতিপয় জরুরি বিধানের সুযোগ রয়েছে । এটাই ছিল আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করার বিষয়ে শাইখ রাশীদ রেজার মতামত এবং অবস্থান। জানার উদ্দেশ্য কেউ তা অধ্যয়ন করতে চাইলে তার জন্য এটি খুবই সুস্পষ্ট এবং বিস্তারিত। পূর্বাপর থেকে বিচ্ছিন্ন তার বক্তব্যের কিছু অংশ গ্রহণ করে তাকে অত্যন্ত সহনশীল, ভুল ব্যাখ্যা দানকারী এবং পরাজিত মানসিকতাসম্পন্ন ইত্যাদিতে অভিযুক্ত এবং অপবাদ দেওয়া কখনো বৈধ হতে পারে না। এ মহান সংস্কারকের ওপর তা বড় ধরনের জুলুম করার নামান্তর হবে। ইবনে আব্বাসের মতামতের পর্যালোচনা অনেক ধারণা করে থাকেন, এখানে ইবনে আব্বাসের মতামত হচ্ছে যে এ আয়াতগুলো তার নাজিলের প্রেক্ষাপটের মধ্যেই সীমিত। এ নিয়ে তারা সুপরিচিত ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ফাহমী হুয়াইদীর সাথে বাদানুবাদ করেছে। আমার জানা নেই কিভাবে তারা ইবনে আব্বাসের সাথে এ কথার সম্পর্ক খুজে পেয়েছে; অথচ কুরআনের বিভিন্ন আয়াতের তাফসিরে তার থেকে বর্ণিত মতামত থেকে বুঝা যায় যে, গুটিকয়েক আয়াত যেখানে সংশ্লিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ দলিল-প্রমাণ রয়েছে সেখানেই শুধু তিনি এ ধরনের মতামত গ্রহণ করেছেন । কিন্ত তা ব্যতীত অন্যান্য সকল আয়াতকে তিনি সংশ্লিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ না করে বরং সার্বজনীন ও ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। সুরা আল মায়েদার উল্লেখিত আয়াতগুলোতে তার বর্ণিত. মতামতই এ ব্যাপারে সুস্পষ্ট দলিল। ইমাম তাবারীসহ আরো অনেকেই (যা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে) বর্ণনা করেন: “তারাই কাফির”, এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস www.pathagar.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।