ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ এ ধরনের চিন্তা-ভাবনার জন্য আয়াতের সংশ্লিষ্ট অবস্থার প্রতি একটু গভীরভাবে দৃষ্টিপাত করাই যথেষ্ট । কিন্তু দ্বিতীয় আয়াতে কিতাবুল্লাহ কিংবা এর বিধি-বিধান সম্বলিত কোনো আলোচনা স্থান পায়নি, যা হচ্ছে ঈমানের মূলভিত্তি এবং দ্বীন ইসলামের মুখপাত্রন্বরূপ | বরং এখানে সীমা লঙ্ঘনকারীদের শাস্তির বিধান তথা কিসাস, হুদুদ ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে আদল, ইনসাফ ও সমতার প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে এবং আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করবে না তাদের জালিম বলা হয়েছে । আয়াতের পূর্বাপর এবং সংশ্লিষ্ট অবস্থা থেকে এটাই সুস্পষ্ট হয়ে থাকে। তৃতীয় আয়াতে ইঞ্জিলের বিধি-বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর অধিকাংশই হচ্ছে আদেশ-উপদেশ, নিয়ম-নীতি, শিষ্টাচার ইত্যাদির বর্ণনা সংবলিত ৷ সাথে সাথে শুধুমাত্র বাহ্যিকভাবে নয়; বরং আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে শরিয়তের লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে এর বিধি-বিধান বাস্তবায়নের প্রতি উৎসাহিত করা হয়েছে । সুতরাং যারা এ সকল আদেশ-উপদেশ, হেদায়াত ইত্যাদির আলোকে ফায়সালা করে না তারাই ফাসেক তথা পাপাচারী এবং অসৎ কর্মশীল। পূর্ববর্তী জাতি-গোষ্ঠীর পথ ধরে বর্তমানে মুসলমানদের বিশাল একটি সংখ্যা বিভিন্ন ধরনের বিধি-বিধান ও আইন-কানুন ইত্যাদি প্রণয়ন করে চলছে এবং এগুলো বাস্তবায়ন করতে গিয়ে তারা এ ক্ষেত্রে আল্লাহর নাজিল করা বিধি-বিধানকে অবহেলা ও অবাঞ্চিত করে চলেছে। যারা শরিয়াহসম্মত কোনো ব্যাখ্যা এবং " সুনির্ধারিত কোনো লক্ষ্য-উদ্দেশ্য ছাড়া আল্লাহর নাজিল করা আইনকে পায়ে ঠেলে মানবগড়া আইন অনুযায়ী শাসনকাৰ্য পরিচালনা করতে সচেষ্ট হবে, উল্লেখিত তিনটি আয়াতের বর্ণিত হুকুম যার যার অবস্থার আলোকে পুরোপুরি বা আংশিকভাবে তাদের ওপরই প্রযোজ্য হবে। আল্লাহর প্রদত্ত বিধানকে অস্বীকার কিংবা তুচ্ছ- তাচ্ছিল্য করে, অথবা সাধারণ আইনকে শরিয়তের আইনের ওপর প্রাধান্য দিতে গিয়ে যে ব্যক্তি চুরি, জেনা-ব্যভিচার এবং সতী-সাধবী রমণীদের অপবাদ দেওয়া ইত্যাদি অপরাধের শাস্তির ক্ষেত্রে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় সে নিঃসন্দেহে কাফিরদের দলভুক্ত হবে। আর যে ব্যক্তি এছাড়া অন্য. কোনো কারণে আল্লাহর বিধান থেকে যুখ ফিরিয়ে নেয় সে জালিমদের দলমুক্ত হবে, যদি এর মাধ্যমে অপরের অধিকার লঙ্ঘন হয় এবং আদল-ইনসাফের টুটি চেপে ধরা হয়; অন্যথায় সে ফাসিক তথা পাপাচারীদের দলভুক্ত হবে। সুতরাং “ফিসক' শব্দটি ব্যাপক, প্রত্যেক কাফির এবং প্রত্যেক জালিম ব্যক্তি ‘ফাসিক’ হতে পারে; কিন্তু www.pathagar.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।