ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৪৩ ব্যতীত অন্যান্য যাদের মধ্যে এ আচরণ পাওয়া যাবে এবং যারা তাদের প্রভুর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, তারাও আয়াতে বর্ণিত বিষয়ের অন্তর্ভুক্ত হতে নীতিগত দিক থেকে কোনো অসুবিধা নেই । কুরআনতো মানুষের বিবেক-বুদ্ধিকে এ ধরনের খোরাক প্রদানের জন্যই অবতীর্ণ হয়েছে । ইমাম শা'বী এখানে উপরে বর্ণিত হুযাইফা ও ইবনে আব্বাসের রা. হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। এখানে প্রথম দু'আয়াতে ইহুদিদের প্রসঙ্গে এবং তৃতীয় আয়াতে খ্রিস্টানদের প্রসঙ্গে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো প্রসঙ্গের সুযোগ নেই। আয়াতের ভাষা হচ্ছে সার্বজনীন ও ব্যাপক, ব্যক্তি বিশেষ বা কোনো সম্প্রদায়ের মধ্যে নির্দিষ্টকরণের কোনো যৌক্তিকতা নেই। এখানে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকাৰ্য পরিচালনা না করা যদি এর স্বীকৃতি না দেওয়া অথবা একে তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা, কিংবা মানবগড়া অন্যান্য সকল বিধি-বিধানকে প্রাধান্য দেওয়া ইত্যাদি কারণে হয়ে থাকে, এমতাবস্থায় প্রথম আয়াতে, এমনিভাবে শেষ দু'আয়াতেরও কুফরির প্রকৃত অর্থ, অর্থাৎ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার অর্থ গ্রহণ করতে নীতিগত কোনো অসুবিধা নেই। অত্র আয়াতগুলো নাযিলের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট অবস্থাদির প্রতি সাধারণ দৃষ্টিপাতের মাধ্যমেই তা প্রতিভাত হয়। অত্র আয়াতদয়ের দিকে একটু গভীরভাবে দৃষ্টিপাত করলে প্রথম আয়াতে কুফরি, দ্বিতীয় আয়াতে জুলুম এবং তৃতীয় আয়াতে ফিস্ক তথা পাপাচারিতার উপাধিতে ভূষিত করার রহস্য উন্মোচন হয়ে যাবে। প্রথম আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে : শরিয়তের বিধি-বিধান প্রণয়ন, হেদায়াত ও আলোকবর্তিকা সম্বলিত কিতাব অবতীর্ণ করা, যুগ যুগ ধরে নবিগণ ও আলেম-উলামাগণ কর্তৃক শরিয়তের বিধি- বিধানের অনুসরণ এবং এর অনুসরণ করতে পরবর্তী প্রজন্মকে অসিয়ত ইত্যাদি । অতঃপর আল্লাহর প্রদত্ত বিধানকে অস্বীকার করে, হেদায়াত ও আল্লাহ প্রদত্ত আলোর বর্তিকা থেকে বিমুখ হয়ে এবং অন্যান্য বিধি-বিধানকে শরিয়তের বিধানের ওপর প্রাধান্য দেওয়ার কারণে যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী শাসনকার্ধ পরিচালনা ও ফায়সালা করে না তাদের কথা বলার মধ্য দিয়েই প্রথম আয়াতের পরিসমাপ্তি টানা হয়েছে। এ ধরনের ব্যক্তি বা সম্প্রদায় নিঃসন্দেহে কাফিরদের দলভুক্ত হওয়ার উপযুক্ত । এখানে সুস্পষ্ট যে, যারা অজ্ঞতার কারণে আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক শাসনকার্য পরিচালনার আগ্রহ পোষণ করে না, অথবা মানবগড়া আইন-কানুনের আশ্রয় নিয়ে থাকে; কিন্তু পরবর্তীতে নিজের ভুল উপলব্ধি করে তাওবা করে নেয় তারা কাফিরদের দলভুক্ত হবে না। আল্লাহর বিধান অমান্য করার কারণে তারা গুনাহগার হতে পারে; কিন্তু ইসলামের বেড়ি থেকে বের হয়ে যাবে না। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।