ভূমিকা Xv এ গ্রন্থ হচ্ছে মধ্যমপন্থী এ চিন্তা-চেতনার গুরুত্বপূর্ণ বিষয়ের বিধি-বিধান সম্বলিত । ইসলামের রাষ্ট্রব্যবস্থা ও তার বিধি-বিধান প্রতিষ্ঠার গুরুত্ব কী? এ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার হুকুম কী? এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী কী? এর প্রকৃতি কী? এটি কি বেসামরিক ও নাগরিক কোনো রাষ্ট্র যেখানে ইসলামের বিধি-বিধান অনুসরণ করা হয়, নাকি স্বৈরাচারী ধর্মীয় পৌরহিত্য কোনো রাষ্ট্র? ইসলামি রাষ্ট্র ঈশ্বরতান্ত্রিক ধর্ম-রাষ্ট্রেরই প্রতিলিপি বলে মনে করেন তাদের প্রত্যুরে কি বলা হবে? বহুদলীয় গণতন্ত্র, নারী এবং অমুসলিমদের বিষয়ে এ রাষ্ট্রে অবস্থান কী? কোনো ইসলামি দলের জন্য সেক্যুলার কোনো রাষ্ট্রের শাসনকার্ষে অংশগ্রহণ করা বৈধ হবে কি-না? ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় এ বইয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আলোচ্য বইয়ের এ কয়টি অধ্যায় আমাদের ইসলামে রাষ্ট্রনীতির মতো গুরুতৃপূর্ণ বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে, এ বিষয়ে উত্থাপিত বিভিন্ন সন্দেহের নিরসন ঘটাতে এবং স্থবিরতায় আক্রান্ত ও অস্বীকারকারী উভয় পক্ষের মাঝামাঝি অবস্থান নিতে সহযোগিতা করতে সক্ষম হবে। এ বইয়ে যা লিখেছি তার কিছু অংশ ইতঃপূর্বে লিখিত আমার অন্যান্য বই থেকে চয়ন করেছি, বিশেষ করে “ফাতওয়া মুআসারাহ' গ্রন্থের ২য় খণ্ড থেকে চয়ন করা হয়েছে। সম্ভবত রাষ্ট্রনীতি সংক্রান্ত এ ফাতওয়া প্রমাণসহ ও স্পষ্টভাবে এখানেই বর্ণনা করা উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামীন এমন কথা বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথের দিকে পরিচালিত করে। ড. ইউসুফ আল কারযাভী কায়রো জুমাদা আল উলা ১৪১৭ হিজরি ১৫.০৯.১৯৯৬ ইং www.pathagar.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।