ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ সাইয়্যেদ রশীদ রেজার মতামত আল্লামা রশীদ রেজা তার তাফসির গ্রন্থে সুরা মায়েদার উপর্যুক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন: কুফরি, জুলুম ও ফিস্ক এ শব্দত্রয় কুরআনে একই বিষয়ের বিভিন্ন অর্থ বুঝানোর জন্য ব্যবহৃত হয়। সুরা বাকারায় “কাফিররাই হচ্ছে জালিম” শীর্ষক আয়াতের ব্যাখ্যায় আমরা তা বর্ণনা করেছি। ইসলামি আইনের আলেম-উলামাগণের মতে পারিভাষিক অর্থে কুফরি বলতে ইসলাম ধর্মের পরিধি থেকে বের হয়ে যাওয়া, কিংবা ইসলামের মৌলিকতের সাথে সাংঘর্ষিক এমন সকল বিষয়কে বুঝিয়ে থাকে; কিন্তু “জুলুম” ও “ফিস্ক' শব্দদ্বয় দ্বারা এমনটি ঝুঝানো হয় না। তাদের কারো পক্ষ থেকে এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই যে, কুরআনে ‘কুফরি’ শব্দটি তাদের পারিভাষিক কুফরির অর্থে ব্যবহৃত হয়নি। এজন্যই তারা বলে থাকেন: এমন কুফরি যার উপরে আরো স্তর রয়েছে, অর্থাৎ সাধারণ পর্যায়ের কুফরি । এমনিভাবে জুলুম ও ফিস্ক শব্দদ্বয়ও তাদের পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়নি । সকল প্রকারের জুলুম ও ফিস্ক তথা পাপাচারিতা তাদের দৃষ্টিতে কুফরি নয়। তাই যে সকল বিষয়কে জুলুম ও পাপাচারিতার অন্তর্ভুক্ত করা হয় সেক্ষেত্রে তারা ‘কুফরি’ শব্দটি ব্যবহার করেন না। সুতরাং যারা আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী ফায়সালা করে না তাদের সবাইকে সন্দেহাতীতভাবে কাফির ঘোষণা দেওয়া, ইসলামের পরিধি থেকে বের করে দেওয়া আলোচনা ও ব্যাখ্যা স্বাপেক্ষ। আলেম-উলামাদের পরিভাষাগত কুফরি এবং কুরআনের ভাষ্য উভয়ের মাঝে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে বিষয়টি আরো চিন্তা-গবেষণার দাবি রাখে । আমরা যদি উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হাদিসগুলোর প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখি এখানে ইবনে আব্বাসের যে বক্তব্য পাওয়া যায় তা হচ্ছে: “এখানে এমন পর্যায়ের কুফরি, জুলুম ও পাপচারিতা বুঝানো হয়েছে, যার ওপর আরো স্তরবিন্যাস রয়েছে” । তিনি আরো বলেন: “এ আয়াতদ্বয় বিশেষ করে ইহুদিদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, মুসলমানদের এখানে কোনো কিছু নেই। ইমাম শা'বী থেকে বর্ণিত: প্রথম ও দ্বিতীয় আয়াত ইহুদিদের সম্পর্কে এবং তৃতীয় আয়াত নাসারা সম্পর্কে নাজিল হয়েছে।৯ এটাই এখানে সুস্পষ্ট । কিন্তু ইহুদি ও নাসারা ৯» শাবী থেকে বর্ণিত, এমনিভাবে তাবারী থেকেও বর্ণিত : প্রথম আয়াত মুসলমান, দ্বিতীয় আয়াত ইহুদি এবং তৃতীয় আয়াত নাসারাদের সম্পর্কে নাজিল হয়েছে। ইবনুল আরবী তার আহকামুল কুরআন গ্রন্থে এ মতকেই বেছে নিয়েছেন, ইমাম কুরতুবীও তার মতের পুনরোক্তি করেছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।