ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৪১ উল্লেখিত কথার দলিল হচ্ছে: ইমাম আবু জাফর তাবারী এ মত গ্রহণ করেছেন যে, এ আয়াতগুলো আহলে কিতাব সম্পর্কে নাজিল হয়েছে; কিন্তু পরিশেষে তিনি আল্লাহ প্রদত্ত বিধান মতে ফায়সালা করার আবশ্যকতা ঘোষণা করেছেন। আবু জাফর বলেন, আমার দৃষ্টিতে এখানে বিশুদ্ধতম মত হচ্ছে: এসকল আয়াত আহলে কিতাবের কাফিরদের সম্পর্কে নাজিল হয়েছে; কারণ আয়াতের আগে ও পরে তাদের কথাই বলা হয়েছে, তারাই এখানকার আলোচ্য বিষয়। তাই এ আয়াতকে তাদের সাথে সম্পর্কযুক্ত করাই যুক্তিযুক্ত। এখানে যদি কেউ প্রশ্ন রাখতে চায়; আল্লাহ তায়ালা এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করে যারা আল্লাহর আইন অনুযায়ী ফায়সালা করে না তাদের সবাইকে উদ্দেশ্য করেছেন; আপনি কিভাবে একে আহলে কিতাবের জন্য নির্দিষ্ট করেছেন? এর উত্তরে বলা হবে, আল্লাহ তায়ালা এখানে ব্যাপকভাবে ওইসকল জনগোষ্ঠীকে উদ্দেশ্য করেছেন যারা কিতাব বর্ণিত আল্লাহর বিধি-বিধানকে অস্বীকার করে থাকে। তাই এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে যে, অস্বীকার করে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সাল না করার কারণে তারা মূলত কাফিরদের দলভুক্ত হয়ে গেল। এমনিভাবে সকল জনযোষ্ঠী যারা অস্বীকার করে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা কাফিরদেরই দলভুক্ত হবে । আবদুল্লাহ ইবনে আব্বাসও রা. এর মত পোষণ করে থাকেন। কারণ এর মাধ্যমে তারা জেনে শুনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধি-বিধানকে অস্বীকার করে চলেছে, সুতরাং তাদের দৃষ্টান্ত হতে পারে ওই সকল কাফিরের ন্যায় যারা নবির আগমনের সংবাদ জানার পরও জেনে শুনে নবুয়্যাতকে অস্বীকার করেছে। এখানে এসে আমরা বুঝতে পারলাম, এখানে ব্যাপক অর্থ গ্রহণ করার মাধ্যমে আল্লাহর প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী যারা ফায়সালা করতে অস্বীকারকারী এবং অনাগ্রহী তাদের সকলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এখানে সকলকে একই পর্যায়তুক্ত না করে মূলত শাসকগোষ্ঠীর অবস্থা, দৃষ্টিভঙ্গি ইত্যাদির আলোকে তাদের মাঝে পার্থক্য বিধান করা হয়েছে। আমরা এখানে এটাই বলতে চাচ্ছি এবং সকল গবেষক আলেম-উলামাগণও এটাই বলেছেন। তাদের কেউ এখানে নিঃ্শর্তভাবে ব্যাপক অর্থ গ্রহণ করে যারা শাসনকার্ষের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে বিবেচনায় রাখে না; বরং কখনো জুলুম-অত্যাচার ইত্যাদির আশ্রয় নিয়ে থাকে, তাদের সকলকে কাফিরদের দলভুক্ত বলে ঘোষণা করেননি; বরং শাসকদের অবস্থান, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির আলোকে তারা তাদের মাঝে পার্থক্য করে থাকে । www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।