৮ ৩- চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৩৯ এখানে উল্লেখিত দাবি সঠিক বলে গ্রহণ করা হয় তাহলে মুসলমানদের ওপর যা নাজিল করা হচ্ছে তা আহলে কিতাবদের ওপর নাজিলকৃত বিধানের চেয়ে নিম্ন পর্যায়ের বলে গণ্য হবে । কারণ ইহুদি ও নাসারাগণ যদি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা না করে তাহলে তারা হবে কাফির, জালিম বা ফাসিক, বিপরীতে মুসলমানরা যদি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা না করে তাহলে তাদের কিছুই হবে না। বলাই বাহুল্য এতে সামান্যতম সন্দেহের অবকাশ নেই যে, মুসলমানদের ওপর যা নাজিল করা হয়েছে তা হচ্ছে সর্বোত্তম কিতাব, মুসলমানদের কিতাবই আহলে কিতাবের বিধি-বিধানের সত্যায়নকারী এবং তার সংরক্ষক। আসমানী কিতাবপ্তলোর মধ্যে মুসলমানদের কিতাবই একমাত্র কিতাব যা সকল কিছুর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয়ীর বেশে সামনের দিকে অগ্রসরমান। এটি এমন কিতাব যেখানে সামনে পিছনে তথা সর্বদিক থেকে মিথ্যার অনুপ্রবেশের সামান্যতমও সুযোগ নেই। আল্লাহ তায়ালা তার রসুলকে উদ্দেশ্য করে বলেন: “আর হে মুহাম্মদ! তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি, যা সত্য নিয়ে এসেছে এবং আল কিতাবের মধ্য থেকে তার সামনে যা কিছু বর্তমান আছে তার সত্যতা প্রমাণকারী ও তার সংরক্ষক । কাজেই তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী লোকদের বিভিন্ন বিষয়ের ফায়সালা করো এবং যে সত্য তোমার কাছে এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের খেয়াল- খুশীর অনুসরণ করো না” (সুরা মায়েদা, ৫: ৪৮)। কুরআনে আহলে কিতাবদের বিভিন্ন ঘটনা, তাদের অবস্থাদি এবং তাদের ওপর আরোপিত বিধি-বিধান ইত্যাদি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, মুসলমানরা যাতে এ সকল কিছু থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। এখানে ভালো যা কিছু আছে তার অনুসরণ করবে এবং খারাপ যা কিছু থাকবে তা থেকে সাবধান হয়ে যাবে । অন্যথায় এ সকল কিছুর আলোচনা অনর্থক ও ব্যর্থতায় পরিণত হবে। বাস্তবতা হচ্ছে মুসলমানদের আলেম-উলামাগণ সবাই এক বাক্যে আহলে কিতাব সংশ্লিষ্ট বিভিন্ন বিধি-বিধান ও তাদের সম্পর্কিত আয়াতগুলোকে বিভিন্ন বিষয়ে দলিল-প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন, এ মর্মে যে উপদেশ ও শিক্ষাগ্রহণের জন্যই মূলত এগুলো কুরআনে উল্লেখ করা হয়েছে । এ জন্য কুরআনে যেখানে বনী ইসরাঈলকে সম্বোধন করা হচ্ছে, সেখানে মুসলমান আলেম-উলামাগণও অন্তর্ভুক্ত www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।