১৩৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ কতিপয় কারণে তা প্রত্যাখ্যানযোগ্য ১- এটি আল্লাহর আদল-ইনসাফের সাথে সাংঘর্ষিক; যদি এমনটি হয় তাহলে বুঝা যাবে যে আল্লাহ দু'জনকে দু'পাল্লায় পরিমাপ করবেন এবং এ ক্ষেত্রে আল্লাহ দু'ধরনের মাপকাঠি ব্যবহার করবেন, একটি আহলে কিতাবদের জন্য এবং অপরটি মুসলমানদের জন্য; অথচ আল্লাহ তায়ালা নাম-ঠিকানা ইত্যাদির মাধ্যমে তার বান্দাদের পরিমাপ করবেন না; বরং বান্দার ইমান-আমল ইত্যাদির মাধ্যমে তাদেরকে পরিমাপ করবেন। তাইতো সুরা নিসায় ইরশাদ হয়েছে : “চুড়ান্ত পরিণতি না তোমাদের আশা-আকাজ্কার ওপর নির্ভর করছে, না আহলে কিতাবদের আশা-আকাজ্ষার ওপর । অসৎ কাজ যে করবে, সে তার ফল ভোগ করবে এবং আল্লাহর মোকাবিলায় সে নিজের জন্য কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না” (সুরা নিসা, ৪: ১২৩)। ইমাম তাবারী তার তাফসির গ্রন্থে (১২০৩০) আবুল বোখতারীর সনদে বর্ণনা করেন, তিনি বলেন: এক ব্যক্তি হুযাইফাকে রা. এ সকল আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়ে বলল; “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই কাফের” “তারাই জালেম” এবং “তারাই ফাসেক” ইত্যাদি আয়াত না-কি বনী ইসরাঈল সম্পর্কে নাজিল করা হয়েছে? তিনি বললেন: বনী ইসরাইলতো তোমাদের ভাই, তাদের শাস্তির কথা যদি উল্লেখ করা হয়, তাহলে সে ক্ষেত্রে তোমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা থাকবে? কখনোই নয়! আল্লাহর শপথ! তোমাদের পথ থেকে সামান্যতমও ব্যতিক্রম নয়। হুযাইফা রা. বর্ণিত উল্লেখিত হাদিস, যা হাকেম তার মুসতাদ্রাক গ্রন্থে (২/৩১২, ৩১৩) জারিরের সনদে আ*মাস, ইব্রাহীম ও হুমাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমরা হুযাইফার কাছে ছিলাম, এমন সময় এ আয়াত উল্লেখ করা হলো “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই কাফের” । অতঃপর উপস্থিত লোকদের মধ্য থেকে এক ব্যক্তি বলল: এ আয়াতগুলো বনী ইসরাঈল সম্পর্কে নাজিল করা হয়েছে! তখন হুযাইফা বললেন: বনী ইসরাইল তো তোমাদেরই ভাই, তাদের জন্য যদি দুঃখ থাকে তোমাদের জন্য কি আরাম থাকবে! কখনোই নয়! যে সত্তার হাতে আমার জীবন তার শপথ! তোমাদের পথ তাদের থেকে সামান্যতমও পৃথক নয়। হাকেম বলেন: এ হাদিসখানা ইমাম বুখারি ও মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ, কিন্তু তারা এটি তাদের কিতাবে উল্লেখ করেননি । ইমাম যাহাবীও এবিষয়ে একমত্য পোষণ করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।