চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৩৭ কিংবা ফাসিক বলে গণ্য হবে, আর মুসলমানদের থেকে যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারা কাফিরও হবে না, অথবা জালিমও হবে না কিংবা ফাসিক বলেও গণ্য হবে না! আল্লাহর শপথ! এর থেকে আশ্চার্যকর ও অদ্ভুত কথা আর হতে পারে না! হ্যা, এ আয়াতগুলো আহলে কিতাবদের আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে; কিন্তু লক্ষ্যণীয় বিষয় হচ্ছে এখানে সার্বজনীন ও ব্যাপক অর্থদানকারী শব্দ ব্যবহার করা হয়েছে, যা আহলে কিতাব এবং মুসলিম সবাইকে অন্তর্ভুক্ত করে । তাইতো উসূলবিদগণ সিদ্ধান্ত দিয়েছেন: সংশ্লিষ্ট বিশেষ ঘটনা নয়; বরং সার্বজনীন ও ব্যাপক অর্থদানকারী শব্দই ধর্তব্য হবে। একটি উপমার সাহায্যে বুঝাতে গেলে এটি এভাবেই বলা যেতে পারে যে, উমুক ব্যক্তি অসুস্থ; কারণ খাবার-দাবার ইত্যাদিতে তার রুচি নেই। সুতরাং ফলাফল হিসেবে যা পাওয়া গেল তা হচ্ছে: যে ব্যক্তির খাবার-দাবার ইত্যাদিতে রুচি থাকবে না সেই অসুস্থ। প্রথম কথাটি এখানে ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত, কিন্তু দ্বিতীয় কথাটির ক্ষেত্রে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেক ওই ব্যক্তি যার খাবার-দাবার ইত্যাদিতে রুচির বিম্নতা ঘটবে সে অসুস্থ বলে বিবেচিত হবে। অথবা এভাবেও বলা যেতে পারে: পরিচালনায় ক্রটি থাকার কারণে উমুক স্কুলের ফলাফল খারাপ হয়েছে, আর যে স্কুলের পরিচালনায় ক্রটি থাকবে ভার ফলাফল খারাপ হতে বাধ্য । প্রথম কথাটি এখানে নির্দিষ্ট স্কুল কেন্দ্রিক বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় কথাটি ব্যাপক অর্থবোধক শব্দের মাধ্যমে বলা হয়েছে, যা পরিচালনায় ক্রুটি সম্পন্ন এ স্কুলসহ, সকল স্কুল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করবে । তাই এখানে আমরা বলতে পারি: আলোচ্য আয়াতগুলো আহলে কিতাবদের সম্পর্কে নাজিল হলেও তাদের মাঝে এগুলো সীমাবদ্ধ হবে না; কারণ এখানে ব্যাপক অর্থবোধক ও সবাইকে অন্তর্তুক্তকারী সার্বজনীন শব্দ ব্যবহার করা হয়েছে, যা তাদেরকে এবং প্রত্যেক ওই ব্যক্তি বা সম্প্রদায় যাদের মাঝে উল্লেখিত অরস্থাদি পাওয়া যাবে সবাইকে অন্তর্ভুক্ত করবে। যে কোনো বিবেকবান ব্যক্তিমাত্র এটি গ্রহণ করতে পারবে না যে, উল্লেখিত শাস্তিগুলো শুধুমাত্র ইহুদি ও নাসারাদের জন্য নির্দিষ্ট থাকবে । অর্থাৎ ইহুদি ও তারাই কাফের, জালেম ও ফাসেক ইত্যাদি অপরাধের অভিযুক্ত হবে, অথচ মুসলিম সম্প্রদায়ের কেউ এমনটি করলে সে উল্লেখিত অপরাধে অভিযুক্ত হবে না, বিষয়টি একেবারেই অযৌক্তিক ও সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।