১৩৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ যেগুলো নবির সা. যুগে নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিল । “ইহা হচ্ছে, যদি বিধান নাজিল সংক্রান্ত ঘটনা বিশুদ্ধ হয়ে থাকে, কারণ এ ক্ষেত্রে অনেক এমন ঘটনাও বর্ণিত হয়ে থাকে যার অধিকাংশই বিশুদ্ধ নয়”। আমাদের এখনকার আলোচ্য বিষয়: “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না”, এখানে এ কথা বলা যাবে না যে, তা ইহুদি ও নাসারাদের জন্য নির্দিষ্ট যার বিধি-বিধান সম্বলিত কিতাব এখন রহিত হয়ে গেছে এবং যে সকল বিধানের আবেদন এখন আর অবশিষ্ট নেই, অপরদিকে এটি মুসলিম জাতিকে অন্তর্ভুক্ত করবে না যাদের বিধি-বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং যাদের কিতাবের আবেদন আসমান ও জমিন যতদিন বর্তমান অবস্থায় অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ফুরাবে না; এমনটি কল্পনায় স্থান দেওয়াও অবাস্তবিক। এখানে একথা কিভাবে চিন্তার স্থান দেওয়া যেতে পারে যে, আল্লাহ তায়ালা তাওরাত ও নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে, অথচ কুরআনের অনুসারীদের এ নির্দেশ দিবেন না তারা যেন কুরআন বর্ণিত আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে অথচ কুরআনের অনুসারীদের এ নির্দেশ নিবেন না তারা যেন কুরআনে বর্ণিত আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে?! আমার “ফাতাওয়া ও বর্তমান যুগের মুফতীদের পদস্বলন”** সংক্রান্ত লেখার উল্লেখিত বিষয়ে পর্যালোচনা করা হয়েছে । আমি সেখানে বলেছিলাম: কুরআনের আয়াতের অপব্যাখ্যার দৃষ্টান্ত হচ্ছে, সুরা মায়েদায় আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তাদের সম্পর্কিত কতিপয় আয়াত নিয়ে অনেকে যে ব্যাখ্যা করে থাকেন সে আয়াতগুলো হচ্ছে: “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই কাফির”, “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই জালেম” “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই ফাসেক”। এ ধরনের বক্তাদের কথা হচ্ছে: এ আয়াতগুলো আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি নাজিল করা হয়নি; বরং এগুলো বিশেষ করে আহলে কিতাবদের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহর নাজিল 'করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারা কাফির অথবা জালিম ১৮ অবশেষে উক্ত লিখাটি দারুস সাহওয়া, কায়রো থেকে “নিয়ন্ত্রণ এবং লাগামহীনতার www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।