ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৩৫ হয়তোবা অজ্ঞতাবশত এ কাজ করতে, এ ক্ষেত্রে শরিয়তের বিধানের ক্ষেত্রে অজ্ঞব্যক্তির ন্যায় তার সাথে আচরণ করা হবে। কিংবা অপরাধ প্রবণতা ও কু-প্রবৃত্তির চাহিদা মিটাতে গিয়ে সে শরিয়াহ বিরোধী আইনের আশ্রয় নিতে পারে, এ ক্ষেত্রে ক্ষমাপ্রার্থনা ও তওবা করার মাধ্যমে ক্ষমার আশা করা যেতে পারে। অথবা এমনও হতে পারে এ ধরনের ফায়সালার ক্ষেত্রে তার কোনো তা'বীল তথা ব্যাখ্যা-বিশ্লেষণ থাকতে পারে, এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তা থেকে ব্যাখ্যা-বিশ্লেষণ বের করার যে হুকুম রয়েছে, তা দিয়ে তাকে যাচাই করা হবে। অথবা এখানে একথা বলা যেতে পারে যে, আবু মিযলাজের যুগে অথবা তার আগের বা পরের এমন কোনো শাসক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে শাসনকার্ষে আল্লাহর বিধানকে পরোয়া করতো না এবং শরিয়তের বিধি-বিধানের স্বীকৃতি দিত না বা বাতিলের বিধি-বিধানকে শরিয়তের বিধানের ওপর প্রাধান্য দিয়ে চলত। অথচ প্রকৃতপক্ষে এমনটি কখনো ছিল না। তাই আবু মিযলাজ ও এবাদিয়া সম্প্রদায়ের লোকজনের কথোপকথনকে এর ওপর প্রয়োগ করা যাবে না। যারা কোনো শাসককে সহযোগিতা করতে গিয়ে কিংবা বহির্ভূত বিধানের শাসনকে বৈধতা দানের কৌশল অবলম্বন করতে গিয়ে উল্লেখিত বর্ণনাহয়ের ভুল অর্থ গ্রহণ করতে চান, কিংবা বর্ণনাদ্বয়কে তার সঠিক অর্থে প্রয়োগ না করে বরং অপপ্রয়োগ করতে চান এবং এখান থেকে নিজের স্বার্থের অনুকূলে ভিন্ন কোনো ব্যাখ্যা দাড় করাতে চান, এরা মূলত ইসলামি শরিয়তের বিধি-বিধান অস্থীকারকারীদের দলভুক্ত। শরিয়তের বিধানের আনুগত্য করতে অনিচ্ছুক ব্যক্তিদের মতো এদেরকেও অবশ্যই তাওবা করতে হবে। যদি তারা তাওবা না করে তাদের কাজে অটল থাকে এবং তাহলে এরা আল্লাহর দ্বীনকে অস্থীকারকারী এবং কুফরির ময়দানে অটল কাফিরের সমপর্যায়ভুক্ত হবে।”' কোনো শব্দের সার্বজনীন ও সার্বিক অর্থই ধর্তব্য হয় তিন: উসূলে ফিক্হ বিশারদগণ কুরআন নাযিলের হাদিস বর্ণনার বিশেষ প্রেক্ষাপট নিয়ে এবং এক্ষেত্রে ব্যবহৃত ব্যাপক অর্থদানকারী শব্দ নিয়ে বেশ চিন্তা -গবেষণা করে সর্বশেষ এ সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়েছেন যে, এ সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষ ঘটনা নয়; বরং সার্বজনীন ও ব্যাপক অর্থদানকারী শব্দই ধর্তব্য হবে। অন্যথায় শরিয়তের অনেক বিধানই এখন অকার্যকর হয়ে পড়বে, বিশেষ করে ১৭ তাফসিরে তাবারীর উপর শাকের মাহমুদ মুহাম্মদ লিখিত টীকা থেকে সংকলিত। www.pathagar.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।