ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ তারা গুনাহর কাজ করে যাচ্ছে। ছিতীয় বর্ণনায় তিনি তাদেরকে বলেন: তারা যা করছে জেনে বুঝেই তা করে যাচ্ছে এবং তারা এও জানে এটি করা গুনাহ ও অপরাধ । সুতরাং, তাদের প্রশ্ন এমনটি ছিল না যে, শাসকগোষ্ঠী মানুষের জান, মাল, ইজ্জত- আক ইত্যাদি লুষ্ঠন করার জন্য ইসলামি শরিয়াহ বিরোধী আইন-কানুন প্রণয়ন করে চলছে, অথবা আল্লাহ প্রদত্ত বিধি-বিধানের বিপরীতে মানব গড়া আইনের সাহায্যে শাসনকার্য পরিচালনা করতে মুসলমানদের ওপর চাপসৃষ্টিকারী আইন-কানুন পাশ করিয়ে চলছে, যেমনটি বর্তমান সময় ইসলামে নিত্য নতুন রূপের আবিষ্কারক অনেকে ধারণা করে থাকে । এ ধরনের কাজতো, তথা ইসলাম বিরোধী আইন- কানুন প্রণয়ন করা ইত্যাদি মূলত আল্লাহ প্রদত্ত বিধানের মাধ্যমে শাসনকার্য পরিচালনার বিরোধিতা, ইসলামের প্রতি অনাগ্রহ এবং বাতিল শাসনকে আল্লাহর শাসনের ওপর প্রাধান্য দেওয়া ইত্যাদির নামান্তর । এ নিঃসন্দেহে কুফরি কাজ। এ ধরনের দাবি বা কাজের প্রবক্তা এবং তা বাস্তবায়নের আহবায়ক ইত্যাদিকে কাফির ঘোষণা দেওয়ার বিষয়ে মুসলিম মাত্র কারো কোনো সন্দেহ নেই। বর্তমানে আমরা যে সময় অতিবাহিত করছি, যেখানে আল্লাহর বিধি-বিধানকে ওপর প্রাধান্য দেওয়া হচ্ছে, শরিয়তের যাবতীয় বিধান অকেজো করে রাখা হয়েছ; বরং অবস্থা এমনি দীড়িয়েছে যে, আল্লাহ প্রদত্ত আইন-কানুনের ওপর মানবগড়া আইন-কানুনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে এবং এও বলা হচ্ছে শরিয়তের এ সকল বিধি-বিধান আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে নাজিল হয়নি, যে সকল আবেদন, চাহিদা ও লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে শরিয়তের বিধান নাজিল হয়েছিল, সময়ের আবর্তন-বিবর্তনে তার যাবতীয় আবেদন, গ্রহণযোগ্যতা ও উপযোগিতা হারিয়ে গেছে। সুতরাং আবু মিযলাজের বর্ণনায় তিনি যে কারণে ইবাদিয়া সম্প্রদায়ের লোকজনের সাথে একাত্মতা পোষণ করেননি; বরং তাদেরকে উল্টো আরো শাসিয়ে দিয়েছেন, তার সাথে বর্তমানে প্রচলিত অবস্থার সাদৃশ্য কোথায়? আবু মিযলাজের বর্ণনার ব্যাখ্যা যদি তাই হতো যেমনটি ইসলামে নিত্য নতুন রূপের আবিষ্কারক গোষ্ঠী ধারণা করে থাকে যে, তারা (এবাদিয়া সম্প্রদায়ের লোকজন) মূলত শাসকগোষ্ঠী কর্তৃক শরিয়তের বিধানের বিরোধিতার বিষয়ে জানতে চেয়েছিল, তাহলে এর জবাবে আমরা বলতে পারি যে, প্রথমত : কোনো শাসক স্বরচিত কোনো আইনকে শাসনকার্ষের বাধ্যতামূলক বিধান হিসেবে চাপিয়ে দিয়েছে, তৎকালীন ইতিহাসে অন্তত এর সত্যতা মিলবে না। দ্বিতীয়ত: শাসকগোষ্ঠী কোনো বিষয়ে আল্লাহর বিধান বহির্ভুত আইন-কানুনের মাধ্যমে ফায়সালা দেওয়ার ক্ষেত্রে www.pathagar.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।