ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৩৩ আপনি সত্য প্রকাশে ভয় করছেন! তিনি বললেন: ভয়তো তোমাদের থাকা দরকার, তোমরা যা মনে করছ তথা বর্তমান শাসকবর্গকে এ আয়াতের অন্তর্ভুক্ত বলে মনন করছো, আমিতো তা মনে করছি না। বরং উপর্যুক্ত আয়াতগুলো মূলত ইহুদি, নাসারা, মুশরিক ইত্যাদি সম্প্রদায়ের ব্যাপারে নাজিল হয়েছে। অপর এক বর্ণনায় এসেছে, আবু মিযলাজ বললেন: শাসকগোষ্ঠী জেনে তাদের কাজ করে যাচ্ছে! তাদের এ কথা অজানা নয় যে, তাদের কার্যক্রমের মাধ্যমে তারা অপরাধী হিসেবে গণ্য হবে! কিন্তু উপর্যুক্ত আয়াতগুলো মূলত ইহুদি ও নাসারাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। উভয়প্রকার শাসকগোষ্ঠীর মাঝে পার্থক্য বিধানের আবশ্যকতা দুই: এখানে উভয় প্রকার শাসকগোষ্ঠীর মাঝে পার্থক্য বিধান করা অত্যন্ত জরুরি যেমনটি ইবনে আব্বাস করেছেন । প্রথমজন হচ্ছে যে শাসক ইসলামের মৌলিক বিধি-বিধানের অনুসরণ করে থাকে এবং ইসলামকে শাসনকার্ষের নির্দেশিকা, জীবন-বিধান ও সংবিধান হিসেবে স্বীকৃতি দেয়, অতঃপর দুনিয়ার প্রতি দুর্বলতা, অসৎ সঙ্গ ও কু-প্রবৃত্তি ইত্যাদি কারণে কতিপয় বিষয়ে ইসলামের বিধান থেকে ছিটকে গিয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে । দ্বিতীয়জন হচ্ছে যে মূলত আল্লাহ প্রদত্ত বিধি-বিধানের তোয়াক্কা করে না, তার সাহায্যে শাসনকার্য পরিচালনা করতে অস্বীকার করে থাকে এবং এর ওপর মানবগড়া বিধানের জয়গান গেয়ে থাকে । অবস্থাদৃষ্টে মনে হয়, সে যেন আল্লাহকে মানুষের কল্যাণ সম্পর্কে অজ্ঞাত থাকার কিংবা জেনেও এর বিপরীত করার অপরাধে অভিযুক্ত করছে। অথচ আল্লাহ তায়ালা বলেন: “যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানবেন না? অথচ তিনি সুক্ষ্মদর্শী ও সব বিষয় ভালোভাবে অবগত” (সুরা মুলক, ৬৭: ১৪)। তাইতো আল্লামা মাহমুদ মুহাম্মদ শাকের তাফসিরে তাবারীর উপর তার... ব্যাখ্য- বিশ্লেষণী গ্রন্থে আবু মিযলাজ হতে বর্ণিত উপর্যুক্ত একটি অথবা দু'টি বর্ণনার ওপর পাদটীকা লিখতে গিয়ে বলেন: এ কথা সুস্পষ্ট যে, এবাদিয়া সম্প্রদায়ের যে সকল ব্যক্তিবর্গ আবু মিযলাজ থেকে জানতে চাইছিল, তারা মূলত শাসকগোষ্ঠীকে কাফির ঘোষণা করার জন্য যুক্তি-প্রমাণের সাহায্যে তাকে বাধ্য করতে চেয়েছিল, কারণ তারা শাসক ঘরানার লোক ছিল, হয়তবা তারা শাসকের নাফরমানী করে বসতে পারে অথবা আল্লাহর নিষিদ্ধ কোনো বিষয়ের দিকে ধাবিত হয়ে যেতে পারে । তাই তিনি তাদেরকে বলেছিলেন যা প্রথম বর্ণনায় এসেছে, নম্বর (১২০২৫)। তারা যদি আল্লাহ প্রদত্ত কোনো বিধান ছেড়ে দিয়েও থাকে তাহলে তারা জানে এর মাধ্যমে www.pathagar.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।