ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Xiv ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ নিজেদেরকে ইসলামের বিধান মোতাবেক নয়; বরং ইসলামের বিধানকে নিজেদের পছন্দ মাফিক ব্যবহার করাই তাদের কাছে মৌলিক কাজ হিসেবে বিবেচিত । অথচ ইসলামের ঘোষণানুযায়ী এটি সত্যিকার মুসলমানের কাজ হিসেবে বিবেচিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন: “মুমিনদের পরিচয় হচ্ছে যখন তাদেরকে কোনো বিষয়ে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রসুলুল্লাহ সা. এর দিকে আহবান করা হয় তখন তারা বলে : “আমরা শুনলাম এবং আনুগত্যের শির নত করলাম, আর এরাই হবে সফলকাম’ ৷ এ সব জনগোষ্ঠী জীবনবিধান হিসেবে ইসলামের পূর্ণাঙ্গরূপকে নিয়ে উপহাস করে থাকে; যার সাথে মুসলমানরা যুগ যুগ ধরে পরিচিত হয়ে আসছে । ইসলামের এ রূপকে তারা ‘রাজনৈতিক ইসলাম’ (Political 514m) বলে নতুনভাবে নামকরণ করেছে। মনে হচ্ছে ইসলামের কতিপয় রূপ রয়েছে, যেমন: আধ্যাত্মিক ইসলাম, আদর্শিক ইসলাম, সামাজিক ইসলাম, রাজনৈতিক ইসলাম ইত্যাদি। মূলত: প্রকৃতি, উপাদান ও উৎস হিসেবে ইসলাম এক ও অভিন্ন । কুরআন ও সুন্নাহর এ ইসলাম এক ও অভিন্ন। এ সব সেক্যুলার গোষ্ঠি যারা ইসলামের বাধনকে শিথিল করতে সর্বদা সচেষ্ট এবং স্থবিরতায় আক্রান্ত জনগোষ্ঠী যারা সমসাময়িক যুগ থেকে অনুপস্থিত অবস্থায় জীবন আতিপাত করে, এ দুয়ের মাঝখানে অপর একটি মধ্যমপন্থী ইসলামি মতবাদের অস্তিতৃ পাওয়া যায়, যারা ইসলামকে তার সঠিক উৎস থেকে গ্রহণ করে থাকে এবং বিশ্বাস করে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা; যেখানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান সমস্যার যথাযথ সমাধান রয়েছে। এ দল ইসলাম ও সময় উভয়ের চাহিদার সমন্বয় সাধন করতে সচেষ্ট থাকে, পুরাতন ও নতুন প্রয়োজনীয় সকল বিষয়কে একীভূত করে থাকে, নবায়নযোগ্য অতীতকে আকড়ে ধরে থাকে এবং স্থিতিশীল প্রমাণিত ও পরিবর্তনশীল বিষয়াবলীর মধ্যে তুলনামূলক পর্যালোচনা করে থাকে। জ্ঞান বৃদ্ধির প্রতি সম্মান প্রদর্শন করতে, চিন্তার পুনর্গঠন ঘটাতে, ধর্মীয় বিষয়াবলীতে ইজতেহাদ করতে এবং দুনিয়ায় নিত্য-নতুন জিনিস আবিষ্কার করার প্রতি আহবান করতে থাকে । এ দল মনে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য সব নীতির তুলনায় প্রচলিত গণতন্ত্র ইসলামের খুবই কাছাকাছি এবং এর মধ্যে বিদ্যমান দোষ-ক্রুটি দূর করে একে ইসলামি যূল্যবোধে সজ্জিত করা সহজসাধ্য ও সম্ভবপর । ১ সুরা আন নূর, ২৪: ১৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।