ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ করে তাদেরকে মুসলিম জাতিসত্তার গণ্ডি থেকে বের করে দিয়ে প্রকৃত কাফির হিসেবে অভিযুক্ত করে বসতে পারে; অথচ প্রকৃত অবস্থা এমনও হতে পারে, শাসকগোষ্ঠী আল্লাহর বিধি-বিধানকে অস্বীকার করে না; বরং শয়তানের ধোকা কিংবা কু-প্রবৃত্তির চাহিদা মেটাতে গিয়ে অপরাধকর্ম ও জুলুম-অত্যাচারে লিপ্ত হতে পারে, যা থেকে আল্লাহর একান্ত রহমত ও হেফাজত ব্যতীত খুব কম সংখ্যক রাজা- বাদশাহ দূরে থাকতে সক্ষম হয়েছে। এ জন্যই ইবনে আব্বাস এবং তার সহচরবৃন্দ যেমন: আতা, তাউছ এবং ইবনে জুবাইর প্রমুখ তাফসিরবিশারদগণ বেশ গুরুত্ব ও দৃঢ়তার সাথে বলেছেন যে, এখানে কুফরি দ্বারা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় এমন ধরনের কুফরি বুঝানো হয়নি। যেমন : আল্লাহ, রসুল, কিতাব, ফেরেশতা ও শেষ দিবস ইত্যাদি অস্বীকার করার মাধ্যমে যে কুফরি করা হয় এখানে তা বুঝানো হয়নি। তারা বলেছেন : “এটা কুফরির সর্বোচ্চ স্তর নয়...” এ জন্যই ইবনে আব্বাস এখানে আল্লাহর বিধান অস্বীকারকারী এবং স্বীকার করেও পালন করতে অনাগ্রহী এ দু'য়ের অপরাধের মাঝে পার্থক্য করেছেন। প্রসিদ্ধ তাবেয়ি আবু মিযলাজ এবং তাকে জিজ্ঞেস করতে আসা এবাদিয়া মতাবলম্বী বনী সাদুসের কতিপয় ব্যক্তির সাথে তৎকালীন শাসকবর্গ সম্পর্কিত যে কথোপকথন হয়েছিল তা অধ্যয়ন করলে আমাদের উপর্যুক্ত বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যাবে। উভয়ের মাঝে সংঘটিত সংলাপ অধ্যয়ন করলে দেখা যায় যে, কিভাবে তারা (এবাদিয়া সম্প্রদায়) উপর্যুক্ত আয়াতগুলোর ওপর ভিত্তি করে তৎকালীন শাসকবর্গকে মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেওয়ার ইচ্ছে পোষণ করতেন! ইমাম তাবারী ইমরান ইবনে হাদীর থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আবু মিযলাজের কাছে আমর ইবনে সাদুস গোত্রের কতিপয় ব্যক্তি এসে বলল: হে আবু মিযলাজ! আল্লাহর বাণী “যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা কাফির”, আপনি কি তা সত্য বলে মনে করেন? তিনি বলেন; হ্যা! আমি তাই মনে করি। তারা বলল: “যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা জালিম”, আপনি কি তা সঠিক বলে মনে করেন? তিনি বললেন: এটা ধর্মীয় বিষয়, যে বিষয়ে তারা দীক্ষা গ্রহন করেছে, তারা এমনটিই বলে থাকে এবং করে থাকে। যদি তারা তাদের ধর্মের কোনো বিধান বাস্তবায়নে অবহেলা প্রদর্শন করে, তাহলে নিশ্চয়ই জেনেশুনেই তারা তা করেছে। তাদের অবশ্যই অজানা নয় যে, এ জন্য তাদের ধর্মে তারা অপরাধী হিসেবে গণ্য হবে! তারা বলল: না, বিষয়টি এরূপ নয়, www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।