ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১৩১ ইবনে আব্বাস থেকে ও অনুরূপ বক্তব্য পাওয়া যায় যা সবকিছুর সাথে আয়াতের সম্পৃক্ততার প্রতি ইঙ্গিত বহন করে। কারণ তাকে আয়াতে বর্ণিত যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না তাদের কুফরির কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন: যদি কেউ এমনটি করে সে কুফরি করল, তবে এ কুফরি যে আল্লাহ ও তার রসুল এবং শেষ দিবস ইত্যাদিকে অস্বীকার করে থাকে সেই কুফরির মতো নয়। এমনিভাবে তাউসের বক্তব্য হচ্ছে: এ এমন কুফরি নয়, যা তাকে তার জাতিসত্তা তথা মুসলিম পরিচয় থেকে বের করে দিবে । আতা বলেন: এ হচ্ছে নিম্ন পর্যায়ের কুফরি, এমন জুলুম যার থেকে বেশি জুলুমও রয়েছে, এবং এমন পাপাচারিতা যা অন্যগুলোর তুলনায় স্বল্প। ইবনে আব্বাস থেকেও এরূপ বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস থেকে তা সাঈদ ইবনে মানসুর, ইবনুল মুনষির, ইবনে আবি হাতিম, হাকেম প্রমুখ বর্ণনা করেছেন এবং বায়হাকী তার সুনান গ্রন্থে একে বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। এমনিভাবে ইবনে আব্বাস থেকে আলী ইবনে হুসাইন এবং যাইনুল আবেছীনও অনুরূপ বর্ণনা করেছেন। ইবনে আব্বাসের অপর এক বর্ণনায় এসেছে, তিনি শাসকগোষ্ঠীকে দু'ভাগে ভাগ করেছে, একদল যারা আল্লাহর নাজিল করা বিধি-বিধানকে অস্বীকার করে থাকে তারা হচ্ছে কাফির, অপর এক দল যারা না তারা হচ্ছে জালিম ও ফাসিক। তাফসির কারকগণের উপর্যুক্ত বক্তব্যের পর্যালোচনা তাফসিরকারকদের উপর্যুক্ত বক্তব্য স্পষ্ট করার লক্ষ্যে এখানে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই: এক: এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উপর্যুক্ত আয়াতগুলো আহলে কিতাবের (ইঞ্জিলের) ব্যাপারে নাজিল হয়েছে । আয়াতগুলো নাযিলের প্রেক্ষাপট এবং এর সংশ্লিষ্ট অবস্থা থেকেও এমনটি বুঝা যাচ্ছে। কিন্তু আয়াতের শেষাংশ অর্থাৎ “যারা আল্লাহর বিধান মোতাবেক ফায়সালা করে না...” এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে, যা থেকে বুঝা যাচ্ছে এ আয়াতগুলো নির্দিষ্ট ঘটনার আলোকে নাজিল হলেও এগুলো মূলত ইহুদি, নাসারা এবং মুসলমান সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এখানে আয়াতের বিধি-বিধান এবং এর আলোচ্য বিষয়কে শুধুমাত্র অমুসলিম তথা আহলে কিতাব ও মুশরিকদের মাঝে সীমাবদ্ধ করে রাখার যৌক্তিকতা কোথায়? কতিপয় তাফসির বিশারদ কর্তৃক এখানে আয়াতের বিষয়বস্তুকে আহলে কিতাবদের মধ্যে সীমাবদ্ধ করার যে কারণ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে: রাজা-বাদশাহ ও www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।