ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ এবং সব রকমের যখমের জন্য সমপর্যায়ের বদলা । তারপর যে ব্যক্তি ওই শাস্তি সাদকা করে দেবে তা তার জন্য কাফ্ফারায় পরিণত হবে । আর যা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই জালেম । তারপর ওই নবিদের পরে মরিয়াম পুত্র ঈসাকে আ. পাঠিয়েছি । তাওরাতের মধ্য থেকে যা কিছু তার সামানে ছিল সে তার সত্যতা প্রমাণকারী ছিল। আর তাকে ইঞ্জিল দিয়েছি, তাতে ছিল পথনির্দেশ ও আলো এবং তাও তাওরাতের মধ্যে যা কিছু সে সময় বর্তমান ছিল তার সত্যতা প্রমাণকারী ছিল। আর তা ছিল আল্লাহ-ভীরুদের জন্য পথনির্দেশ ও উপদেশ । আমার নির্দেশ ছিল, ইঞ্জিলে আল্লাহ যে আইন নাজিল করেছেন ইঞ্জিল অনুসারীরা যেন সে মোতাবেক ফায়সালা করে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই ফাসেক” ।** এ সকল আয়াত সম্পর্কে তাফসির বিশারদগণের মতামত প্রাচীন তাফসির বিশারদগণ থেকে এ আয়াতগুলো সম্পর্কে কতিপয় মতামত পাওয়া যায়ঃ কতিপয়ের বক্তব্য হচ্ছে: এ আয়াত সবগুলোই আহলে কিতাব তথা ইহুদি ও নাসারাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে । কেউ কেউ বলেন: প্রথম আয়াত অর্থাৎ “যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে না তারাই কাফির”- এ আয়াত মুসলমানদের সম্পর্কে নাজিল হয়েছে, দ্বিতীয় আয়াত ইহুদি এবং তৃতীয় আয়াত নাসারাদের সম্পর্কে নাজিল হয়েছে। আবার কারো কারো মত হচ্ছে: আয়াতগুলো আহলে কিতাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং এর দ্বারা তাদের সাবই তথা মুসলিম ও কাফির উভয়ই উদ্দেশ্য । ইমাম তাবারী, ইব্রাহীম নাখায়ী থেকে বর্ণনা করেন: এ আয়াতগুলো বনী ইসরাঈল সম্পর্কে নাজিল হয়েছে, পরবর্তী উম্মতের জন্যও এ বিধান জারি করা হয়েছে। হাসানের মতে: এ আয়াতগুলো ইহুদিদের সম্পর্কে নাজিল করা হয়েছে, তবে আমাদের ওপরও তা ওয়াজিব। ইবনে মাসউদকে বিচারকার্য ও শাসনকার্য পরিচালনা ঘুষ গ্রহণের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: এটি কুফরি, অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করেন: “যারা আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী ফায়সালা করে না তারাই কাফির” । ইমাম সুদ্দী থেকে এমন বক্তব্য পাওয়া যায় যা সবকিছুর সাথে আয়াতের সম্পৃক্ততার প্রতি ইঙ্গিত করে। * সুরা মায়েদা, ৫: ৪৪-৪৭। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।