ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১২৯ নয়; বরং তা বিচার প্রক্রিয়ার মাধ্যমে উপনীত আদল-ইনসাফকেও অন্তর্ভুক্ত করে, উভয়টাই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ । আল্লাহ তায়ালা বলেন: কিতাব এবং মিযান আল্লাহই তো নাজিল করেছেন যথাযথভাবে, তুমি তো জানো না চূড়ান্ত ফায়সালার সময় হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে” (সুরা আশ শুরা, ৪২: ১৭)। অন্যত্র ইরশাদ হয়েছে: “আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছে। তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের ওপর প্রতিষ্ঠিত হতে পারে” (সুরা হাদিদ, ৫৭: ২৫)। অতএব এখানে উভয়টাই হচ্ছে আলোকবর্তিকা। একটি হচ্ছে কুরআন থেকে উৎসরিত আলো, অপরটি হচ্ছে বিবেক-বুদ্ধি এবং মানুষের নির্মল স্বভাবজাত আলো যা দাড়িপাল্লা থেকে উৎসরিত, উভয়টিই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং উভয়টি হচ্ছে “আলোর ওপর আলো” (অর্থাৎ আলো বৃদ্ধির যাবতীয় উপকরণ এক হয়ে গেছে)। সুস্পষ্ট ও সুপ্রতিষ্ঠিত আয়াতসমূহ তৃতীয়ত: সুরা মায়েদার আয়াতসমূহ যেখানে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে অস্বীকারীদের কাফির, জালিম কিংবা ফাসিক ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়েছে, সে আয়াতগুলো তার আলোচ্য বিষয়ের প্রতি সুস্পষ্ট ও বলিষ্ঠভাবেই পথনির্দেশনা দিচ্ছে। কুরআনের এ সকল আয়াতগুলো যে অনুচ্ছেদের অন্তর্ভুক্ত তা পুরোটাই এখানে উল্লেখ করা সমীচীন যনে করছি, যাতে চিন্তাশীল লোকদের চিন্তার খোরাক হতে পারে এবং বিবেকবান ও সচেতন লোকদের বিবেকের রুদ্ধ দরজায় করাঘাত করতে সক্ষম হয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “আমি তাওরাত নাজিল করেছি। তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবি, যারা মুসলিম ছিল, সে অনুযায়ী এ ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফায়সালা করতো। আর এভাবে রব্বানি ও আহবার (এরই ওপর তাদের ফায়সালার ভিত্তি স্থাপন করতো)। কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর ওপর সাক্ষী। কাজেই (হে ইহুদি গোষ্ঠী) তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো । আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফির। তাওরাতে আমি ইহুদিদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।