৯২৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ দল (আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়। এ ধরনের লোকেরা কখনোই মু'মিন নয়। যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ ও তার রসুলের দিকে, যাতে রসুল তাদের পরস্পরের মোকাদ্দমার ফায়সালা করে দেন, তখন তাদের মধ্যকার একটি দল পাশ কাটিয়ে যায়। তবে যদি সত্য তাদের অনুকূল থাকে, তাহলে বড়ই বিনীত হয়ে রসুলের কাছে আসে । তাদের মনে কি (মুনাফিকীর) রোগ আছে? না তারা সন্দেহের শিকার হয়েছে? না তারা ভয় করছে আল্লাহ ও তার রসুল তাদের প্রতি জুলুম করবেন? আসলে তারা নিজেরাই জালেম । মুমিনদের কাজ হচ্ছে, যখন তাদেরকে আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, যাতে রসুল তাদের ও মেনে নিলাম । এ ধরনের লোকেরাই সফলকাম হবে” (সুরা নূর, ২৪: ৪৭-৫১)। এমনিভাবে সুরা আহযাবে এসেছে কুরআনের এ সকল সুস্পষ্ট আয়াতগুলো কোনো ব্যাখ্যা-বিশ্লেষণের দাবি রাখে না। এ সকল আয়াত থেকে এ কথা খুবই সুস্পষ্ট যে, আল্লাহ ও তার রসুলের ফায়সালার সামনে শিরনত করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ ও তার রসুল যা কিছু ফায়সালা করে দিয়েছেন তার বিপরীতে মু'মিন নর-নারীদের দ্বিতীয় কোনো অপশন নেই। একজন মু'মিন থেকে এটাই আশা করা হয়, তাকে যখন আল্লাহ ও তার রসুল প্রদত্ত কোনো বিধান বা ফায়সালা গ্রহণের জন্য আহবান করা হবে তখন সে শুধু বলবে: শুনলাম এবং আনুগত্যের শির নত করলাম। আল্লাহ তায়ালা শপথ করার মাধ্যমে ওই সকল লোকদের ইমান না থাকার কথা ঘোষণা দিয়েছেন, যারা যাবতীয় বিষয়ে আল্লাহ ও তার রসুল প্রদত্ত বিধান মানার পরও শাসনকার্য বা বিচারকার্ধ পরিচালনায় আল্লাহ ও তার রসুলকে বিচারক ও ফায়সালাকারী হিসেবে “যখন আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ের ফায়সালা দিয়ে দেন তখন কোনো মু'মিন পুরুষ ও মু'মিন নারীর সেই ব্যাপারে নিজে ফায়সালা করার কোনো অধিকার নেই। আর যে কেউ আল্লাহ ও তার রসুলের নাফরমানী করে সে সুস্পষ্ট গোমরাহীতে লিশ্ত হয়” (সুরা আহযাব, ৩৩: ৩৬)। মেনে নিতে প্রস্তুত হয় না। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে ইঙ্গিত করতে চাই, তা হচ্ছে: আল্লাহ প্রদত্ত বিধি-বিধান শুধুমাত্র কুরআনের আয়াতগুলোতে সীমাবদ্ধ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।