ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১২৭ হয়েছে তা বাদ দিলেও আমরা কুরআন ও হাদিসে এমন অসংখ্য দলিল-প্রমাণ পাই যেগুলো আল্লাহর বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা এবং জীবনের সকল ক্ষেত্রে এ সকল বিধানকে মজবুতভাবে আকড়ে ধরা ইত্যাদির দিকে সুস্পষ্ট ও সর্বোচ্চ গুরুত্বের সাথে পথনির্দেশ করেছে; চাই এর মাধ্যমে আমাদের স্বার্থ হাসিল হোক কিংবা না হোক। সুরা নিসা থেকে এ জাতীয় আয়াতগুলো অধ্যয়ন করে দেখি। “হে নবি! তুমি কি তাদেরকে দেখোনি, যারা এ মর্মে দাবি করে চলছে যে, তারা ইমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার ওপর নাজিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাজিল করা হয়েছিল; কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফায়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেওয়া হয়েছেলি? শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। আর যখন তাদেরকে বলা হয়, এসো সেই জিনিসের দিকে, যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে । তারপর তখন তাদের কি অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের ওপর কোনো বিপদ এসে পড়ে? তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে : আল্লাহর কসম আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, এটিই ছিল আমাদের বাসনা । আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে। তাদের পেছনে লেগো না, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও, যা তাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে যায়। (তাদেরকে জানিয়ে দাও) আমি যে কোনো রসুলই পাঠিয়েছি যে, আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করতো, যার ফলে যখন তারা নিজেদের ওপর জুলুম করতো ওখন তোমার কাছে এসে যেতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর রসুলও তাদের জন্য ক্ষমার আবেদন করতো, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্বহশীল হিসেবে পেতো । না, হে মুহাম্মদ! তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফায়সালাকারী হিসেবে মেনে না নেবে, তারপর তুমি যা ফায়সালা করবে তার নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুষ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বস্তকরণে মেনে নেবে” (সুরা নিসা, ৪: ৬০-৬৫)। এমনিভাবে সুরা নূর থেকে এ জাতীয় আয়াতগুলো অধ্যয়ন করে দেখি: “এবং তারা বলে, আমরা ইমান এনেছি আল্লাহ ও রসুলের প্রতি এবং আমার আনুগত্য স্বীকার করেছি, কিন্তু এরপর তাদের মধ্য থেকে একটি www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।