ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ এ সকল বিষয়াবলী কতিপয় মৌলিক ভিত্তি ও সুপ্রতিষ্ঠিত কিছু মূলনীতিরই প্রতিনিধিত্ব করে থাকে, যা মূলত জাতীয় এক্যমতের এবং চিন্তা, অনুভূতি ও কাজের ক্ষেত্রে জাতির সকল সদস্যদের অভিন্নতা ও একতাকেই চিত্রায়িত করে থাকে । তাই এ সকল বিষয়াবলীতে মৌলিকভাবে মুসলমানদের মাঝে কোনো দ্বিমত, পর্যালোচনা কিংবা যুক্তি-তর্কের মাধ্যমে তা প্রমাণ করার প্রচেষ্টা করতে যাওয়া নিরর্থক। তবে কেউ যদি ইসলামের মূল গণ্ডি থেকে বেরিয়ে পড়ে তাহলে সে হয়তোবা এক্ষেত্রে দ্বিমত বা যুক্তি-তর্ক উপস্থাপনের দুঃসাহস দেখাতে পারে। আমি মনে করি এ জাতীয় বিষয়াবলীতে যা কিছু রয়েছে তম্মেধ্যে এ বিষয়টি উল্লেখযোগ্য যে, আল্লাহ তায়ালা কুরআনে এবং তার রসুল সা.-এর মাধ্যমে প্রদত্ত এ সকল বিধি-বিধান শুধুমাত্র এ জন্য অবতীর্ণ করেননি যে, বনি আদম এর থেকে বরকত হাসিল করবে, অথবা মৃতদের ওপর তা তেলাওয়াত করবে কিংবা সুন্দর কাগজ বা ব্যানারে লিখে দেওয়ালে ঝুলিয়ে তা দিয়ে দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবে; বরং এ সকল বিধি-বিধান এ জন্যই অবতীর্ণ করেছেন যে, জীবনের সকল ক্ষেত্রে এগুলো অনুসরণ করা হবে, জগত-সংসারের সকল বিভাগে তা বাস্তবায়ন করা হবে, এগুলোর মাধ্যমে মানুষের যাবতীয় পারস্পরিক কাজকর্ম, লেনদেন ইত্যাদি পরিচালিত হবে এবং সর্বোপরি আল্লাহর প্রদত্ত আদেশ-নিষেধ, বিধি- বিধানের মাধ্যমে জীবনের যাবতীয় গতি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। যে ব্যক্তি আল্লাহকে তার প্রভু, ইসলামকে একমাত্র জীবন-বিধান, মুহাম্মদ সা. নবি ও রসুল এবং কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে প্রস্তুত হয়েছে, তাকে এতটুকু বলা যথেষ্ট যে, আল্লাহ ও তীর রসুল সা. প্রদত্ত ফায়সালা ও সিদ্ধান্ত তাকে মেনে চলতে হবে। সে তখন সাথে সাথে বলবে: শুনলাম, অতঃপর আনুগত্যের শির নত করলাম এবং এ ক্ষেত্রে সে আর কোনো যুক্তি-প্রমাণ খুঁজতে যাওয়ার প্রয়োজন বোধ করবে না। আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মোতাবেক শাসনকার্য পরিচালনার আবশ্যকতা ওপর দলিল-প্রমাশের আধিক্যতা দ্বিতীয়ত: আমরা আমাদের উল্লেখিত অবস্থান থেকে নেমে এসে যদি আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকাৰ্য পরিচালনার আবশ্যকতা এবং মুসলমানদের জন্য তা মেনে চলার বাধ্যবাধকতা ইত্যাদির ওপর দলিল-প্রমাণ খুঁজতে বের হই, তাহলে আমরা সর্বোচ্চ জোর দিয়ে বলতে পারি যে সুরা মায়েদার ওই আয়াত ব্যতীত, যেখানে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মোতাবেক শাসনকার্য পরিচালনা করতে অস্থীকারীদেরকে কাফির, জালিম অথবা ফাসিক ইত্যাদি উপাধিতে ভূষিত করা www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।