ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১২৫ মন্ত্রিপরিষদ ইত্যাদির দায়িত্ব এবং আইন প্রণয়ন কমিটি যেমন: পার্লামেন্ট, সিন্ডিকেট বা সিনেট ইত্যাদির দায়িত্ব, যাদের আইন প্রণয়ন থেকে শুরু করে তা পরিবর্তন, সংশোধন অথবা রহিত করার অধিকার রয়েছে। এদের মধ্যে আবার অনেকে বলে থাকে: ইসলামি শরিয়তের বিধি- বিধান বাস্তবায়নের আহবায়কগণ শরিয়তের যে অর্থ বা রূপ গ্রহণ করে থাকে, মূলত তা কুরআনে ব্যবহৃত 'শরিয়াহ' শব্দটি ওই অর্থের দিকে ইঙ্গিত করে না। মক্কায় অবতীর্ণ কুরআনের আয়াতগুলোতে শরিয়াহ দ্বারা মূলত ওই সকল খোদায়ী বিধানকে বুঝায় যা আকিদা-বিশ্বাস, আখলাক এবং সৎ ও ভালো গুণাবলী অর্জন ইত্যাদিরই প্রতিনিধিত্ব করে থাকে। যেমন কুরআনে বলা হয়েছে “অতঃপর হে নবি, আমি দ্বীনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট রাজপথের (শরিয়াহ) ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার ওপরেই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না” (সুরা জাছিয়া, ৪৫: ১৮)। কতিপয় সচেতন ভাই এ বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেন, এ জাতীয় একটি জীবন্ত বিষয় যেন আমার কলম থেকে বাদ না পড়ে । অনেকে এ আবেদন রাখেন যে, এ ধরনের একটি জীবন্ত ইস্যুতে প্রচলিত অনেক সন্দেহভাজন লেখার স্তপের নিচে যে সত্যটি ঢাকা পড়ে আছে আমি যেন তা যথাযথভাবে জনসম্মুখে নিয়ে আসতে যথাসাধ্য সচেষ্ট হই। কতিপয় গুরুত্বপূর্ণ পর্যালোচনা এখানে কয়েকটি মৌলিক বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই: যে সকল বিষয় দ্বীনের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সুস্পষ্ট সেগুলোর জন্য দলিল-প্রমাণ খুজতে যাওয়া নিরর্থক প্রথমত: এখানে এমন কতিপয় বিষয় রয়েছে সেগুলোকে ইসলামি আইনবিশারদগণ দ্বীনের সুস্পষ্ট বিষয়ের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন, সেগুলোর জন্য কোনো দলিল-প্রমাণ অনুসন্ধানের প্রয়োজন নেই। এর দ্বারা মূলত ওই সকল বিষয়াবলী বুঝানো হয়ে থাকে যেগুলোর সার্বিকভাবে কারো অজানা থাকে না এবং যেগুলো বুঝে নিতে কোনো যুক্তি-প্রমাণের প্রয়োজন হয় না। এগুলো বংশানুক্রমে সবাই জেনে-বুঝে ও পালন করে চলছে যা এখন এঁতিহাসিক বাস্তবতায় রূপ নিয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।