ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম এবং আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা মোতাবেক শাসনকার্ষ পরিচালনার আবশ্যকতা সম্পর্কে বেশ হৈ চৈ চলছে, সেখানে কয়েজন কলামিস্টের সন্দেহভাজন লেখা রসদের ভূমিকা পালন করে চলছে। এক্ষেত্রে আমরা এমন সব ব্যক্তিদের কাছে থেকে আশ্ার্যজনক এমনসব কথা শুনতে পাচ্ছি যাদের কাছে মূলত ইসলাম ও শরিয়তের বিধি-বিধান সম্পর্কে উল্লেখযোগ্য কোনো জ্ঞান নেই। প্রত্যাখ্যাত কিছু সন্দেহ তাদের মধ্যে কতিপয়ের বক্তব্য হচ্ছে: যারা আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মোতাবেক শাসকার্য পরিচালনা করে না কুরআনের যে সকল আয়াতে তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং কুফরি, জুলুম ও পাপাচার ইত্যাদি অভিধায় ভূষিত করা হয়েছে তা মুসলমানদের উদ্দেশ্য করা হয়নি; বরং এ সকল আয়াত নাযিলের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট অবস্থাদি থেকে বুঝা যায় যে, তা আহলে কিতাব তথা ইহুদি-নাসারাদের উদ্দেশ্য করা হয়েছে। এমনিভাবে আল্লাহর বাণী: “হে মুহাম্মদ! তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় ফায়সালা করো এবং তাদের খেয়ালখুশীর অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হেদায়াত থেকে সামান্যতমও বিচ্যুত করতে না পারে, যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন” (সুরা মায়েদা, ৫: ৪৯)। এ আয়াত সম্পর্কে তারা বলে: এ আয়াত কিতাবের মাধ্যমে অমুসলিমদের বিষয়াদি ফায়সালা করার ব্যাপারে নাজিল হয়েছে; মুসলিমদের মাঝে ফায়সালার ব্যাপারে নয়!! এদের মধ্যে আবার অনেকের বক্তব্য হচ্ছে: তর্কের খাতিরে যদি এ কথা মেনে নিই যে, এখানে আয়াতের মধ্যে যুসলমানরাও অন্তর্ভুক্ত রয়েছে; তাহলে আয়াতস্থ “হুকুম' তথা ফায়সালা দ্বারা বিবাদমান দু'গ্রুপের মাঝে মীমাংসা অথবা বাদী- বিবাদীর মাঝে কোনো জিনিসের ফায়সালা করে দেওয়া, যা মূলত বিচার বিভাগের কাজ ইত্যাদির দিকেই ইঙ্গিত করবে। এখানে আয়াতস্ত ‘হুকুম’ দ্বারা শাসনকার্য পরিচালনা অথবা আইন প্রণয়ন করা ইত্যাদি বুঝানো হয়নি, যা মূলত রাজনৈতিক শাসনতান্ত্রিক কিংবা কার্যনির্বাহী কমিটি যেমন: রাজা-বাদশাহ, রাষ্ট্রপ্রধানগণ অথবা www.pathagar.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।