চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১২৩ করেন। এ সকল রমণীদের জন্য আরো বিস্ময়কর ব্যাপার ছিল এবং হতবিহ্বল হয়ে পড়ল যখন ফ্যাকাল্টি থেকে তাদের বলা হল যে, এ সকল পোশাক মূলত হিজাব নয়; বরং এটি রাজনৈতিক ইউনিফর্ম! ! ইতিপূর্বে এ সম্পর্কে তিউনেসিয়ার একজন বড় মাপের সেক্যুলার ব্যক্তির বক্তব্য ছিল যে, এ হচ্ছে সাম্প্রতিক পোশাক বা ইউনিফর্ম! অপর এক ব্যক্তি খোলা ময়দানে ঈদের নামাজের ব্যাপারে মন্তব্য করে যে, এটা সুন্নাহ নয়; বরং এটা হচ্ছে মূলত রাজনৈতিক নামাজ! রমজানের শেষ দশ দিনের এতেকাফকে বলা হয়েছে যে, এটা মূলত রাজনৈতিক এতেকাফ! আগত দিনগুলোতে এটাও হয়তো অসম্ভব নয় যে, মসজিদে জামায়াতের সাথে যে নামাজ পড়া হয় তা রাজনৈতিক নামাজ হিসেবে বিবেচিত হবে! সিরাতে ইবনে হিশাম বা এ জাতীয় সিরাত গ্রন্থে ইসলামের ইতিহাসের বিভিন্ন যুদ্ধ-বিঘ্রহ ইত্যাদি অধ্যয়ন করা, যদিও তা সুখশ্র্তির জন্য হয়, অথবা বুখারি শরিফের “মাগাজী অধ্যায়” তথা যুদ্ধ- বিগ্রহের ইতিহাস অধ্যয়ন করা ইত্যাদি হয়তো একদিন রাজনৈতিক অধ্যয়ন বলে গণ্য হবে! এমনকি কখনো স্বয়ং কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে নির্দিষ্ট কতিপয় সুরা তেলাওয়াত করাও রাজনৈতিক তেলাওয়াত হিসেবে গণ্য হতে পারে! এটা কখনো স্মৃতি থেকে বিলীন হওয়ার মতো নয় যখন দেখি রাজনৈতিকভাবে অভিযুক্ত কতিপয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে সুরা আনফাল মুখস্থের অভিযোগ পেশ করা হয়; কারণ তা হচ্ছে জিহাদের সুরা!! আবার কখনো সুরা আল ইমরান মুখস্থ করার অভিযোগ পেশ করা হয়; কারণ এখানে জিহাদের ময়দানের কঠিন পরীক্ষা, ধৈর্য এবং ময়দানে অটল ও অবিচল থাকা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে! উপর্যুক্ত আলোচনা থেকে একটি বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হলো যে, পাশ্চাত্যঘেষা এ সকল জনগোষ্ঠী “রাজনৈতিক ইসলাম” নামকরণের মাধ্যমে ইসলামের যে রূপকে ঘৃণা ও উপহাসের খোরাকে পরিণত করে তুলতে চায় সেটাই মূলত ইসলামের সঠিক ও সত্যিকার রূপ, যা আল্লাহ রাব্বুল আলামীন কুরআন ও সুন্নাহর মাধ্যমে বিধিবদ্ধ করেছেন এবং রসুল সা. ও তার সুযোগ্য খলিফাগণ তা বাস্তবে রূপদান করেছেন, আর আল্লাহর কাছে তো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।